উত্তাল সমুদ্র, নোঙর করা জাহাজে বাল্ক ক্যারিয়ারের ধাক্কা
চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাঙ্করেজে প্রবল স্রোতের কারণে নোঙর করে রাখা একটি জাহাজের সামনের অংশে ধাক্কা দিয়েছে বন্দরে প্রবেশরত একটি বাল্ক ক্যারিয়ার। শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে এতে কোনো হতাহত কিংবা জাহাজের ক্ষয়ক্ষতি হয়নি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, স্ল্যাগ কার্গোবাহী ২১ জন ক্রুসহ এমভি ‘আনাসসা আলফা’ অ্যাঙ্করেজে প্রবেশের সময় প্রবল স্রোতের কবলে পড়ে। এ সময় নোঙর করে থাকা এমভি জাহাব জাহান-এর সামনের অংশে জাহাজটির ধাক্কা লাগে। ঘটনার পরপরই সংশ্লিষ্টদের তৎপরতায় জাহাজ দুটিকে নিরাপদে পৃথক করা হয়। পরে উভয় জাহাজই পুনরায় নোঙর করে। বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই জাহাজের সব ক্রু নিরাপদে আছেন। এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জাহাজ দুটির সাময়িক সংঘর্ষের কারণে বন্দরের নৌযান চলাচলে কোনো প্রভাব পড়েনি। বর্তমানে চট্টগ্রাম বন্দরের নৌ চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাঙ্করেজে প্রবল স্রোতের কারণে নোঙর করে রাখা একটি জাহাজের সামনের অংশে ধাক্কা দিয়েছে বন্দরে প্রবেশরত একটি বাল্ক ক্যারিয়ার। শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে এতে কোনো হতাহত কিংবা জাহাজের ক্ষয়ক্ষতি হয়নি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, স্ল্যাগ কার্গোবাহী ২১ জন ক্রুসহ এমভি ‘আনাসসা আলফা’ অ্যাঙ্করেজে প্রবেশের সময় প্রবল স্রোতের কবলে পড়ে। এ সময় নোঙর করে থাকা এমভি জাহাব জাহান-এর সামনের অংশে জাহাজটির ধাক্কা লাগে।
ঘটনার পরপরই সংশ্লিষ্টদের তৎপরতায় জাহাজ দুটিকে নিরাপদে পৃথক করা হয়। পরে উভয় জাহাজই পুনরায় নোঙর করে। বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই জাহাজের সব ক্রু নিরাপদে আছেন। এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জাহাজ দুটির সাময়িক সংঘর্ষের কারণে বন্দরের নৌযান চলাচলে কোনো প্রভাব পড়েনি। বর্তমানে চট্টগ্রাম বন্দরের নৌ চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
What's Your Reaction?