উদ্ধারকাজে গিয়ে ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় আহত ৫

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে যাওয়ার পথে ট্রাকচাপায় আহসান হাবিব (৪৬) নামে এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন।  শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার মহিপুর এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চান্দাইকোনা এলাকায় একটি  দুর্ঘটনার ঘটে। সে খবর পেয়ে উদ্ধার অভিযানে রওনা হন শেরপুর ফায়ার সার্ভিসে কর্মরত ফাইটার আহসান হাবিব। ফায়ার সার্ভিস স্টেশন থেকে গাড়ি বের হওয়ার জন্য অপর যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন তিনি। একটি ট্রাক থামানোর পর পেছন থেকে আসা একটি বাস দাঁড়ানো ট্রাকে ধাক্কা দিলে ট্রাকটি তার উপর উঠে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে একই রাতে পৃথক দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে শেরপুর গাড়িদহের দশ মাইল এলাকায় তিন যানের সংঘর্ষে চারজন আহত হন। গুরুতর আহত নাজমুল হক শুভ (২৮) ঢাকার শিকদার মেডিকেল কলেজ  হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। পৃথক সড়ক

উদ্ধারকাজে গিয়ে ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় আহত ৫

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে যাওয়ার পথে ট্রাকচাপায় আহসান হাবিব (৪৬) নামে এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন।

 শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার মহিপুর এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চান্দাইকোনা এলাকায় একটি  দুর্ঘটনার ঘটে। সে খবর পেয়ে উদ্ধার অভিযানে রওনা হন শেরপুর ফায়ার সার্ভিসে কর্মরত ফাইটার আহসান হাবিব। ফায়ার সার্ভিস স্টেশন থেকে গাড়ি বের হওয়ার জন্য অপর যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন তিনি। একটি ট্রাক থামানোর পর পেছন থেকে আসা একটি বাস দাঁড়ানো ট্রাকে ধাক্কা দিলে ট্রাকটি তার উপর উঠে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে একই রাতে পৃথক দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

শনিবার রাত ৯টার দিকে শেরপুর গাড়িদহের দশ মাইল এলাকায় তিন যানের সংঘর্ষে চারজন আহত হন। গুরুতর আহত নাজমুল হক শুভ (২৮) ঢাকার শিকদার মেডিকেল কলেজ  হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

পৃথক সড়ক দুর্ঘটনায় হামছায়াপুর এলাকায় সড়ক পারাপারের সময় খাদিজা খাতুন (৩৯) নামের এক মহিলা প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক  মোরতাজা নুর জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে । যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow