উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান

বহু নাটকীয়তার পর মাঠে গড়ালো টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে পাকিস্তান ও নেদারল্যান্ডস। সে ম্যাচে টস ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। শনিবার (৭ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার কলম্বোতে ম্যাচটি শুরু হবে দুপুর ১১টা ৩০ মিনিটে। দুই দল এখন পর্যন্ত দুইবার একে-অপরের মুখোমুখি হয়েছে। দুইবারই টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই আসরে। প্রথমবার ২০০৯ আসরে, সেখানে ৮২ রানে জয় পায় ইউনিস খানের দল। ২০২২ সালে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান জিতেছিল ৬ উইকেটে। দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে তাই স্পষ্টতই পাকিস্তানই ফেবারিট। সবশেষ ১০ দ্বিপক্ষীয় ও ত্রিদেশীয় সিরিজে ৬টিতে জিতেছে পাকিস্তান। একটি ড্র হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। বিশ্বকাপের আসার আগে লাহোরে অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করেছেন সালমানরা। অন্যদিকে, কোয়ালিফাই করার পর নেদারল্যান্ডস গত বছর সবশেষ সিরিজ খেলেছে বাংলাদেশের বিপক্ষে। সেখানে হেরেছে ২-০ ব্যবধানে। আইএন

উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান

বহু নাটকীয়তার পর মাঠে গড়ালো টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে পাকিস্তান ও নেদারল্যান্ডস। সে ম্যাচে টস ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার কলম্বোতে ম্যাচটি শুরু হবে দুপুর ১১টা ৩০ মিনিটে।

দুই দল এখন পর্যন্ত দুইবার একে-অপরের মুখোমুখি হয়েছে। দুইবারই টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই আসরে। প্রথমবার ২০০৯ আসরে, সেখানে ৮২ রানে জয় পায় ইউনিস খানের দল। ২০২২ সালে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান জিতেছিল ৬ উইকেটে।

দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে তাই স্পষ্টতই পাকিস্তানই ফেবারিট। সবশেষ ১০ দ্বিপক্ষীয় ও ত্রিদেশীয় সিরিজে ৬টিতে জিতেছে পাকিস্তান। একটি ড্র হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। বিশ্বকাপের আসার আগে লাহোরে অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করেছেন সালমানরা।

অন্যদিকে, কোয়ালিফাই করার পর নেদারল্যান্ডস গত বছর সবশেষ সিরিজ খেলেছে বাংলাদেশের বিপক্ষে। সেখানে হেরেছে ২-০ ব্যবধানে।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow