উন্মোচনের আগেই বাতিল গুগলের ‘এআই স্টুডিও’ অ্যাপসহ সব সুবিধা মিলবে জেমিনিতে

আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ‘এআই স্টুডিও’ নামে পরিকল্পিত মোবাইল অ্যাপের উন্নয়ন বন্ধ করে দিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আলাদা অ্যাপ না এনে এর গুরুত্বপূর্ণ ফিচারগুলো ধাপে ধাপে জেমিনি অ্যাপের মধ্যেই যুক্ত করা হবে। ফলে ভবিষ্যতে অ্যাপ তৈরি থেকে শুরু করে এআইভিত্তিক নানা ডেভেলপমেন্ট টুল এক প্ল্যাটফর্ম থেকেই ব্যবহার করা যাবে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, গুগল আই/ও ২০২৬ সম্মেলনে অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য এআই স্টুডিও অ্যাপের পরিকল্পনা তুলে ধরা হয়েছিল। তবে পরিকল্পনাটি বাস্তবায়নের আগেই তা বাতিল করার সিদ্ধান্ত নেয় টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। জেমিনিতেই মিলবে নতুন সুবিধা গুগলের নতুন পরিকল্পনা অনুযায়ী, জেমিনি অ্যাপ থেকেই ব্যবহারকারীরা কথোপকথনের মাধ্যমে অ্যাপ তৈরি, প্রোটোটাইপ তৈরি করা, কোড নিয়ে কাজ এবং এআইনির্ভর বিভিন্ন ডেভেলপমেন্ট সুবিধা ব্যবহার করা যাবে। এর মাধ্যমে জেমিনিকে আরও শক্তিশালী ও বহুমুখী এআই প্ল্যাটফর্মে পরিণত করতে চায় গুগল। থাকছে এআই স্টুডিওর ওয়েব সংস্করণ   মোবাইল অ্যাপের পরিকল্পনা বাতিল হলেও গুগল এআই স্টুডিওর

উন্মোচনের আগেই বাতিল গুগলের ‘এআই স্টুডিও’ অ্যাপসহ সব সুবিধা মিলবে জেমিনিতে

আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ‘এআই স্টুডিও’ নামে পরিকল্পিত মোবাইল অ্যাপের উন্নয়ন বন্ধ করে দিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আলাদা অ্যাপ না এনে এর গুরুত্বপূর্ণ ফিচারগুলো ধাপে ধাপে জেমিনি অ্যাপের মধ্যেই যুক্ত করা হবে। ফলে ভবিষ্যতে অ্যাপ তৈরি থেকে শুরু করে এআইভিত্তিক নানা ডেভেলপমেন্ট টুল এক প্ল্যাটফর্ম থেকেই ব্যবহার করা যাবে।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গুগল আই/ও ২০২৬ সম্মেলনে অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য এআই স্টুডিও অ্যাপের পরিকল্পনা তুলে ধরা হয়েছিল। তবে পরিকল্পনাটি বাস্তবায়নের আগেই তা বাতিল করার সিদ্ধান্ত নেয় টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

জেমিনিতেই মিলবে নতুন সুবিধা

গুগলের নতুন পরিকল্পনা অনুযায়ী, জেমিনি অ্যাপ থেকেই ব্যবহারকারীরা কথোপকথনের মাধ্যমে অ্যাপ তৈরি, প্রোটোটাইপ তৈরি করা, কোড নিয়ে কাজ এবং এআইনির্ভর বিভিন্ন ডেভেলপমেন্ট সুবিধা ব্যবহার করা যাবে। এর মাধ্যমে জেমিনিকে আরও শক্তিশালী ও বহুমুখী এআই প্ল্যাটফর্মে পরিণত করতে চায় গুগল।

থাকছে এআই স্টুডিওর ওয়েব সংস্করণ  

মোবাইল অ্যাপের পরিকল্পনা বাতিল হলেও গুগল এআই স্টুডিওর ওয়েব সংস্করণ চালু থাকবে। ডেভেলপাররা আগের মতোই সেখানে জেমিনি মডেল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং এপিআইভিত্তিক অ্যাপ্লিকেশন উন্নয়নের কাজ করতে পারবেন। অর্থাৎ পরিবর্তনটি হচ্ছে শুধু মোবাইল অ্যাপকে ঘিরেই।

কেন এই সিদ্ধান্ত?

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, একই ধরনের একাধিক এআই পণ্য পরিচালনার পরিবর্তে গুগল এখন জেমিনিকে তাদের কেন্দ্রীয় এআই প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। এতে নতুন ফিচার দ্রুত যুক্ত করা সহজ হবে এবং ব্যবহারকারীদেরও আলাদা অ্যাপ ব্যবহার করতে হবে না। 

কবে আসবে নতুন ফিচার? 

জেমিনি অ্যাপে নতুন সুবিধাগুলো কবে থেকে সবার জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সময়সূচি জানায়নি গুগল। তবে প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে এসব ফিচার যুক্ত হতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow