উপজেলা পরিষদের পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে রিনা সরকার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে ধামরাই উপজেলা পরিষদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিনা সরকার (৫০) ধামরাই পৌর শহরের পূর্ব কায়েতপাড়া এলাকার জিতেন্দ্র সরকারের স্ত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, পৌরশহরের একটি প্রিন্টার কারখানার কর্মচারী জিতেন্দ্র সরকারের স্ত্রী রিনা সরকার শুক্রবার সকালে উপজেলা পরিষদের পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বলে স্থানীয় কয়েকজন দেখতে পান। বেলা ৮টার দিকে পুকুরে তার মৃত দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তার লাশ উদ্ধার করেন। মৃতের ছেলে অজয় সরকার বলেন, সকালে আব্বা অফিসে যায়। মা সকাল বেলা আমাকে ঘরে রেখে হাঁটতে বের হয়। আমি ঘুম থেকে জেগে বাহির থেকে দরজা বন্ধ পাই। আম্মু প্রতিদিন এভাবে আমাকে ঘরে রেখে হাঁটতে যায়। মায়ের পেশার ও ডায়াবেটিস ছিল। তাই প্রতিদিন হাঁটতেন। ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান বলেন, সকাল বেলা উপজেলা পরিষদ থেকে খবর পেয়ে সেখানের পুকুর থেকে মহিলাকে উদ্ধার করি। তাকে মৃত পাওয়া যায়। পরে লাশ পুলিশের কাছে হস্তান্তর
ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে রিনা সরকার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে ধামরাই উপজেলা পরিষদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিনা সরকার (৫০) ধামরাই পৌর শহরের পূর্ব কায়েতপাড়া এলাকার জিতেন্দ্র সরকারের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, পৌরশহরের একটি প্রিন্টার কারখানার কর্মচারী জিতেন্দ্র সরকারের স্ত্রী রিনা সরকার শুক্রবার সকালে উপজেলা পরিষদের পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বলে স্থানীয় কয়েকজন দেখতে পান। বেলা ৮টার দিকে পুকুরে তার মৃত দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তার লাশ উদ্ধার করেন।
মৃতের ছেলে অজয় সরকার বলেন, সকালে আব্বা অফিসে যায়। মা সকাল বেলা আমাকে ঘরে রেখে হাঁটতে বের হয়। আমি ঘুম থেকে জেগে বাহির থেকে দরজা বন্ধ পাই। আম্মু প্রতিদিন এভাবে আমাকে ঘরে রেখে হাঁটতে যায়। মায়ের পেশার ও ডায়াবেটিস ছিল। তাই প্রতিদিন হাঁটতেন।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান বলেন, সকাল বেলা উপজেলা পরিষদ থেকে খবর পেয়ে সেখানের পুকুর থেকে মহিলাকে উদ্ধার করি। তাকে মৃত পাওয়া যায়। পরে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, উপজেলা পরিষদের মন্দিরে পূজা করে পুকুরে হাত মুখ পরিষ্কার করতে গিয়ে পুকুরে পড়ে মারা গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?