উৎসবমুখর আয়োজনে শেষ হলো সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট-২০২৬

ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড (সিএনবিএল)-এর উদ্যোগে আয়োজিত ‘সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫৭ জন সদস্যের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টটি ৯-বল পুল ও ১০-রেড বল স্নুকার এই দুই বিভাগে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২ জুলাই) ক্লাবের ফাদার পেইশোটো ব্যাংকুয়েট হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের সভাপতি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। ৯-বল পুল বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ফাহিম ফিরোজ (ব্যাচ-২০০২), রানারআপ তানিম মো. মাশরুর আলম (ব্যাচ-২০০২) এবং তৃতীয় হয়েছেন ফরহাদ হোসেন (ব্যাচ-২০০৫)। এ ছাড়া সেরা উদীয়মান ৯-বল পুল খেলোয়াড়-২০২৬ নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান (ব্যাচ-১৯৯৫)। ১০-রেড বল স্নুকার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন তানিম মো. মাশরুর আলম (ব্যাচ-২০০২), রানারআপ ফরহাদ হোসেন (ব্যাচ-২০০৫) এবং তৃতীয় হয়েছেন আশওয়ার হোসেন (ব্যাচ-১৯৯৮)। সেরা উদীয়মান স্নুকার খেলোয়াড়-২০২৬ নির্বাচিত হয়েছেন মো. মাহবুবুল হক (ব্যাচ-১৯৯৪)। অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন ক্লাব সদস্যদের মধ্যে বন্ধুত্ব

উৎসবমুখর আয়োজনে শেষ হলো সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট-২০২৬
ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড (সিএনবিএল)-এর উদ্যোগে আয়োজিত ‘সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫৭ জন সদস্যের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টটি ৯-বল পুল ও ১০-রেড বল স্নুকার এই দুই বিভাগে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২ জুলাই) ক্লাবের ফাদার পেইশোটো ব্যাংকুয়েট হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের সভাপতি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। ৯-বল পুল বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ফাহিম ফিরোজ (ব্যাচ-২০০২), রানারআপ তানিম মো. মাশরুর আলম (ব্যাচ-২০০২) এবং তৃতীয় হয়েছেন ফরহাদ হোসেন (ব্যাচ-২০০৫)। এ ছাড়া সেরা উদীয়মান ৯-বল পুল খেলোয়াড়-২০২৬ নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান (ব্যাচ-১৯৯৫)। ১০-রেড বল স্নুকার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন তানিম মো. মাশরুর আলম (ব্যাচ-২০০২), রানারআপ ফরহাদ হোসেন (ব্যাচ-২০০৫) এবং তৃতীয় হয়েছেন আশওয়ার হোসেন (ব্যাচ-১৯৯৮)। সেরা উদীয়মান স্নুকার খেলোয়াড়-২০২৬ নির্বাচিত হয়েছেন মো. মাহবুবুল হক (ব্যাচ-১৯৯৪)। অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন ক্লাব সদস্যদের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে। তিনি ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিএনবিএলের কার্যনির্বাহী কমিটির (ক্রীড়া) সদস্য আবু সালেহ মো. সায়েম। এতে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, খেলোয়াড় এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য কনকর্ড গ্রুপ, এলিট হাই-টেক ইন্ডাস্ট্রিজ, নটরডেম '৯১ ব্যাচ, ট্রিপনেস্ট, ট্রাভেল আর্কিটেক্ট, ফ্যান্টাসি কিংডম, ফয়েজ লেক কনকর্ড, গ্র্যাবগো, এসিএমই, ফিরোজ স্কিন কেয়ার ও টার্কিশ আদানা কাবাবসহ সব স্পন্সর প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সিএনবিএল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow