উড়ন্ত উড়োজাহাজে জরুরি দরজা খোলার চেষ্টা, যাত্রী গ্রেপ্তার

মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ভারতের কোচিগামী একটি ফ্লাইটে উড়ন্ত অবস্থায় জরুরি নির্গমনপথ খোলার চেষ্টা এবং এর জানালার অভ্যন্তরীণ প্যানেল ক্ষতিগ্রস্ত করার অভিযোগে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর ইন্ডিয়া টুডের। পুলিশ জানায়, বুধবার (০৫ আগস্ট) রাতে বাতিক এয়ারের ওডি-২৩১ ফ্লাইটে কুয়ালালামপুর থেকে কোচি যাওয়ার পথে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জামশির কেরালার পালাক্কাড জেলার বাসিন্দা।  এজহারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত সাড়ে ৯টা থেকে ১১টা ৫ মিনিটের মধ্যে উড়োজাহাজে থাকা অবস্থায় জামশির জরুরি নির্গমনপথের ভেতরের জানালার প্যানেল ভেঙে দরজাটি জোরপূর্বক খোলার চেষ্টা করেন। এ সময় তিনি সহযাত্রী ও কেবিন ক্রুদেরও ভয়ভীতি দেখান বলে অভিযোগ করা হয়েছে। তবে কেবিন ক্রু ও কয়েকজন যাত্রী দ্রুত তাকে নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। বৃহস্পতিবার ভোরে উড়োজাহাজটি কোচি বিমানবন্দরে অবতরণের পর কেরালা পুলিশ তাকে আটক করে। বাতিক এয়ারের নিরাপত্তা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএ

উড়ন্ত উড়োজাহাজে জরুরি দরজা খোলার চেষ্টা, যাত্রী গ্রেপ্তার
মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ভারতের কোচিগামী একটি ফ্লাইটে উড়ন্ত অবস্থায় জরুরি নির্গমনপথ খোলার চেষ্টা এবং এর জানালার অভ্যন্তরীণ প্যানেল ক্ষতিগ্রস্ত করার অভিযোগে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর ইন্ডিয়া টুডের। পুলিশ জানায়, বুধবার (০৫ আগস্ট) রাতে বাতিক এয়ারের ওডি-২৩১ ফ্লাইটে কুয়ালালামপুর থেকে কোচি যাওয়ার পথে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জামশির কেরালার পালাক্কাড জেলার বাসিন্দা।  এজহারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত সাড়ে ৯টা থেকে ১১টা ৫ মিনিটের মধ্যে উড়োজাহাজে থাকা অবস্থায় জামশির জরুরি নির্গমনপথের ভেতরের জানালার প্যানেল ভেঙে দরজাটি জোরপূর্বক খোলার চেষ্টা করেন। এ সময় তিনি সহযাত্রী ও কেবিন ক্রুদেরও ভয়ভীতি দেখান বলে অভিযোগ করা হয়েছে। তবে কেবিন ক্রু ও কয়েকজন যাত্রী দ্রুত তাকে নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। বৃহস্পতিবার ভোরে উড়োজাহাজটি কোচি বিমানবন্দরে অবতরণের পর কেরালা পুলিশ তাকে আটক করে। বাতিক এয়ারের নিরাপত্তা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৩৫১(৩) ধারায় ভয়ভীতি প্রদর্শন, এয়ারক্রাফট আইনের ১১এ ধারায় বিমান নিরাপত্তাবিষয়ক নির্দেশনা লঙ্ঘন এবং কেরালা পুলিশ আইনের ১১৮(ই) ধারায় জননিরাপত্তা বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। ফ্লাইটের এক যাত্রী ম্যাটি ম্যাথিউ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওসহ ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি জানান, গভীর রাতে অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। হঠাৎ জোরে বাতাস ঢোকার শব্দে তাদের ঘুম ভেঙে যায়। এরপর দেখা যায়, জরুরি নির্গমনপথের পাশে বসা এক যাত্রী জানালার অংশ ভেঙে দরজায় ধাক্কা দিচ্ছেন। ম্যাথিউর তথ্য অনুযায়ী,উড়োজাহাজের নকশা ও কেবিনের বায়ুচাপের কারণে দরজাটি খুলে যায়নি। পরে যাত্রী ও কেবিন ক্রুরা মিলে ওই ব্যক্তিকে নিয়ন্ত্রণে আনেন। তিনি লেখেন, এটি ছিল অত্যন্ত ভয়াবহ অভিজ্ঞতা। তবে সৌভাগ্যক্রমে আমরা সবাই নিরাপদ আছি। সূত্র : ইন্ডিয়া টুডে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow