এআইইউবিতে ‘লেটস টক উইথ দ্য ইউএনডিপি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-তে ‘লেটস টক উইথ দ্য ইউএনডিপি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ’ শীর্ষক এক তরুণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৯ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর বাংলাদেশে নিযুক্ত রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলার।  ‘অগ্রগতির অংশীদারিত্ব: তরুণদের দৃষ্টিতে ইউএনডিপি-বাংলাদেশ সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে আয়োজিত এ সংলাপে এআইইউবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও তরুণ শিক্ষকরা অংশ নেন এবং ইউএনডিপি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভের সঙ্গে মতবিনিময় করেন।  আলোচনায় যুব নেতৃত্ব, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), জলবায়ু কার্যক্রম ও সবুজ বিনিয়োগ, গণতন্ত্র, মানবাধিকার ও লিঙ্গসমতা, বৈশ্বিক নিরাপত্তা এবং সমসাময়িক চ্যালেঞ্জসমূহ গুরুত্ব পায়। অংশগ্রহণকারীরা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও তাদের মতামত তুলে ধরেন।  অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ূম উপস্থিত ছিলেন। এছাড়া ইউএনডিপি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভের সঙ্গে এআইইউবির ঊর্ধ্বত

এআইইউবিতে ‘লেটস টক উইথ দ্য ইউএনডিপি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-তে ‘লেটস টক উইথ দ্য ইউএনডিপি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ’ শীর্ষক এক তরুণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৯ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর বাংলাদেশে নিযুক্ত রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলার।  ‘অগ্রগতির অংশীদারিত্ব: তরুণদের দৃষ্টিতে ইউএনডিপি-বাংলাদেশ সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে আয়োজিত এ সংলাপে এআইইউবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও তরুণ শিক্ষকরা অংশ নেন এবং ইউএনডিপি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভের সঙ্গে মতবিনিময় করেন।  আলোচনায় যুব নেতৃত্ব, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), জলবায়ু কার্যক্রম ও সবুজ বিনিয়োগ, গণতন্ত্র, মানবাধিকার ও লিঙ্গসমতা, বৈশ্বিক নিরাপত্তা এবং সমসাময়িক চ্যালেঞ্জসমূহ গুরুত্ব পায়। অংশগ্রহণকারীরা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও তাদের মতামত তুলে ধরেন।  অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ূম উপস্থিত ছিলেন। এছাড়া ইউএনডিপি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভের সঙ্গে এআইইউবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়।  এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার, উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবদুর রহমান, রেজিস্ট্রার গ্রুপ ক্যাপ্টেন (অব.) ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, প্রক্টর প্রফেসর ড. এস.এ.এম. মনজুর এইচ. খান এবং অধ্যাপক ড. ফারহীন হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।  বৈঠকে এআইইউবি ও ইউএনডিপির মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে এআইইউবি পারফর্মিং আর্টস ক্লাব (এপিএসি) প্রধান অতিথির সম্মানে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। এই আয়োজনটি বৈশ্বিক একাডেমিক সম্পর্ক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতায় তরুণ সমাজের সম্পৃক্ততা বাড়াতে এআইইউবির ধারাবাহিক উদ্যোগের অংশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow