এআই-ট্রাফিক আইন ভঙের জরিমানার নামে ভুয়া এসএমএস, গ্রেফতার ৩

রাজধানীতে এআই-ট্রাফিক আইন ভঙের জরিমানা আদায়ের নামে ভুয়া এসএমএস ছড়িয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (১৬ জুন) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান। তিনি বলেন, এআই-ভিত্তিক ট্রাফিক সিগন্যাল অমান্যের ভুয়া মামলা সাজিয়ে অভিনব কৌশলে প্রতারণার ঘটনায় সিআইডির অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া ইতালিতে অবৈধ অভিবাসন চক্রে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। উভয় বিষয় নিয়ে আজ মঙ্গলবার দুপুরে সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন জসীম উদ্দিন খান। টিটি/এমআইএইচএস

এআই-ট্রাফিক আইন ভঙের জরিমানার নামে ভুয়া এসএমএস, গ্রেফতার ৩

রাজধানীতে এআই-ট্রাফিক আইন ভঙের জরিমানা আদায়ের নামে ভুয়া এসএমএস ছড়িয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (১৬ জুন) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

তিনি বলেন, এআই-ভিত্তিক ট্রাফিক সিগন্যাল অমান্যের ভুয়া মামলা সাজিয়ে অভিনব কৌশলে প্রতারণার ঘটনায় সিআইডির অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

এছাড়া ইতালিতে অবৈধ অভিবাসন চক্রে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

উভয় বিষয় নিয়ে আজ মঙ্গলবার দুপুরে সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন জসীম উদ্দিন খান।

টিটি/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow