এআই প্রশিক্ষণ থেকে নিরাপদ ডেটা অবকাঠামো, নতুন উদ্যোগ এক্সওয়াইজেডের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর শুধু প্রযুক্তিবিদদের বিষয় নয়। সাংবাদিকতা, বিপণন, মানবসম্পদ, শিক্ষা, আর্থিক বিশ্লেষণ, ব্যবসা পরিচালনাসহ প্রায় সব পেশাতেই এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। চ্যাটজিপিটি, জেমিনাই বা অন্য এআই টুল ব্যবহার করে এখন কয়েক মিনিটেই তৈরি করা যাচ্ছে প্রতিবেদন, উপস্থাপনা, গবেষণার খসড়া, বিপণন পরিকল্পনা কিংবা দীর্ঘ নথির সারসংক্ষেপ। তবে এআই টুল ব্যবহার করতে পারা আর সেটিকে একটি কার্যকর পেশাগত কর্মপদ্ধতিতে পরিণত করা এক বিষয় নয়। গুরুত্বপূর্ণ কোনো প্রতিবেদন তৈরি, প্রতিষ্ঠানের গোপন নথি বিশ্লেষণ, বাজার গবেষণা কিংবা পুনরাবৃত্তির কাজ স্বয়ংক্রিয় করতে শুধু ভালো প্রম্পট জানাই যথেষ্ট নয়। প্রয়োজন সঠিক প্রেক্ষাপট, নির্ভরযোগ্য তথ্যের উৎস, সীমাবদ্ধতা নির্ধারণ, ফলাফল যাচাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপদ ডেটা ব্যবস্থাপনা। নিরাপদ ডেটা ব্যবস্থাপনাকে সামনে রেখে এআই প্রশিক্ষণ, হাতে-কলমে অনুশীলন এবং নিরাপদ ক্লাউড অবকাঠামোকে একই ব্যবস্থার মধ্যে আনার পরিকল্পনা করছে এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ লিমিটেড। এক্সওয়াইজেড ক্লাউড এআই ল্যাব, অ্যাপ্লায়েড এআই অ্যাকসেলারেটর এবং এক্সওয়াইজেড ড্রাইভস— তিনটি উদ্যোগকে এ

এআই প্রশিক্ষণ থেকে নিরাপদ ডেটা অবকাঠামো, নতুন উদ্যোগ এক্সওয়াইজেডের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর শুধু প্রযুক্তিবিদদের বিষয় নয়। সাংবাদিকতা, বিপণন, মানবসম্পদ, শিক্ষা, আর্থিক বিশ্লেষণ, ব্যবসা পরিচালনাসহ প্রায় সব পেশাতেই এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। চ্যাটজিপিটি, জেমিনাই বা অন্য এআই টুল ব্যবহার করে এখন কয়েক মিনিটেই তৈরি করা যাচ্ছে প্রতিবেদন, উপস্থাপনা, গবেষণার খসড়া, বিপণন পরিকল্পনা কিংবা দীর্ঘ নথির সারসংক্ষেপ।

তবে এআই টুল ব্যবহার করতে পারা আর সেটিকে একটি কার্যকর পেশাগত কর্মপদ্ধতিতে পরিণত করা এক বিষয় নয়। গুরুত্বপূর্ণ কোনো প্রতিবেদন তৈরি, প্রতিষ্ঠানের গোপন নথি বিশ্লেষণ, বাজার গবেষণা কিংবা পুনরাবৃত্তির কাজ স্বয়ংক্রিয় করতে শুধু ভালো প্রম্পট জানাই যথেষ্ট নয়। প্রয়োজন সঠিক প্রেক্ষাপট, নির্ভরযোগ্য তথ্যের উৎস, সীমাবদ্ধতা নির্ধারণ, ফলাফল যাচাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপদ ডেটা ব্যবস্থাপনা।

নিরাপদ ডেটা ব্যবস্থাপনাকে সামনে রেখে এআই প্রশিক্ষণ, হাতে-কলমে অনুশীলন এবং নিরাপদ ক্লাউড অবকাঠামোকে একই ব্যবস্থার মধ্যে আনার পরিকল্পনা করছে এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ লিমিটেড। এক্সওয়াইজেড ক্লাউড এআই ল্যাব, অ্যাপ্লায়েড এআই অ্যাকসেলারেটর এবং এক্সওয়াইজেড ড্রাইভস— তিনটি উদ্যোগকে একটি সমন্বিত প্রযুক্তি কাঠামোর অংশ হিসেবে গড়ে তোলার দিকে অগ্রসর হচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রম্পট থেকে পূর্ণাঙ্গ কর্মপদ্ধতি 
এআই নিয়ে আগ্রহীদের বড় একটি অংশ এখনো মূলত প্রশ্ন করে উত্তর নেওয়ার পর্যায়েই সীমাবদ্ধ। কিন্তু পেশাগত কাজে এআইয়ের কার্যকর ব্যবহার আরও বিস্তৃত। একটি প্রতিবেদন তৈরি করতে প্রথমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, প্রেক্ষাপট নির্ধারণ, নির্দিষ্ট সীমাবদ্ধতা ঠিক করা, খসড়া তৈরি, তথ্য যাচাই এবং প্রয়োজন অনুযায়ী ফলাফল উন্নত করার মতো একাধিক ধাপ পেরোতে হয়। এই ধারণাকেই প্রশিক্ষণের মূল কাঠামো হিসেবে সামনে আনছে এক্সওয়াইজেড ক্লাউড এআই ল্যাব।

সম্ভাব্য কর্মপ্রবাহটি হলো :
ব্রিফ → প্রেক্ষাপট → সীমাবদ্ধতা → খসড়া → যাচাই → উন্নয়ন। অর্থাৎ কী কাজ করতে হবে, কেন করতে হবে এবং প্রত্যাশিত ফল কী— প্রথমে সেটি নির্ধারণ। এরপর প্রয়োজনীয় তথ্য ও প্রেক্ষাপট যুক্ত করা, কাজের সীমাবদ্ধতা স্পষ্ট করা, প্রাথমিক ফল তৈরি, তথ্য যাচাই এবং সবশেষে ফলাফলকে আরও কার্যকর করে তোলা।

এই পদ্ধতিতে একজন বিপণন পেশাজীবী প্রচারণা পরিকল্পনা ও বিজ্ঞাপনের বিভিন্ন সংস্করণ তৈরি করতে পারেন। মানবসম্পদ কর্মকর্তা চাকরির বিবরণ বা সাক্ষাৎকার কাঠামো তৈরি করতে পারেন। সাংবাদিক দীর্ঘ নথি বিশ্লেষণ বা তথ্য যাচাইয়ে এআই ব্যবহার করতে পারেন। একইভাবে আর্থিক ও প্রশাসনিক কর্মকর্তারাও তথ্য শ্রেণিবদ্ধকরণ, প্রতিবেদন তৈরি কিংবা সিদ্ধান্ত গ্রহণের কাজে এআই ব্যবহার করতে পারবেন।

গণমাধ্যম, শিক্ষা, বিজ্ঞাপন, করপোরেট যোগাযোগ, বিক্রয়, পরিচালন কার্যক্রম ও ক্ষুদ্র ব্যবসার মতো বিভিন্ন খাতের জন্য আলাদা বাস্তবভিত্তিক ঘটনা-নির্ভর অনুশীলন তৈরির সুযোগও থাকছে।

দুই দিনের প্রশিক্ষণ, এরপর ৬০ দিনের অনুশীলন
এই ধারণাকে বাস্তবে প্রয়োগের লক্ষ্যে ৪ ও ৫ সেপ্টেম্বর ২০২৬ দুই দিনব্যাপী পেশাজীবীদের জন্য ব্যবহারিক এআই তথা অ্যাপ্লাইড এআই অ্যাক্সেলারেটর ফর প্রফেশনালস (Applied AI Accelerator for Professionals) প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

উদ্যোগটির বিশেষ দিক হলো, প্রশিক্ষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেখার প্রক্রিয়া শেষ হবে না। পরিকল্পনা অনুযায়ী, সরাসরি প্রশিক্ষণের পর অংশগ্রহণকারীদের জন্য থাকবে ৬০ দিনের নির্দেশিত অনুশীলন, আভ্যন্তরীণ এআই ব্যবহারের সুযোগ, কাজ সংরক্ষণের সুবিধা এবং নিয়মিত অনুশীলনের সুযোগ।

অর্থাৎ লক্ষ্য শুধু এআইয়ের বিভিন্ন সরঞ্জামের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া নয়; বরং একজন পেশাজীবী যেন নিজের কর্মক্ষেত্রের বাস্তব সমস্যায় এআই প্রয়োগ করতে পারেন, সেটিই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

গেমপ্লিফাই থেকে পেশাগত প্রশিক্ষণে 
পেশাগত প্রশিক্ষণে এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশের যাত্রা একেবারে নতুন নয়। প্রতিষ্ঠানটি গেমপ্লিফাই প্ল্যাটফর্মের মাধ্যমে ২০২৩ সাল থেকে কমিউনিটি অনুষ্ঠান, কুইজ, সম্মেলন এবং দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

পরবর্তী সময়ে এই কার্যক্রম ক্রীড়া ও কমিউনিটি সম্পৃক্ততার গণ্ডি ছাড়িয়ে পেশাগত প্রশিক্ষণের দিকে বিস্তৃত হয়। ক্রীড়া সাংবাদিকতা নিয়ে আয়োজিত একটি কর্মশালায় পাঁচ শতাধিক ব্যক্তি নিবন্ধন করেন এবং ১৭০ জন সরাসরি অংশগ্রহণের সুযোগ পান।

এরপর এআই, তথ্য যাচাই, ডিজিটাল নিরাপত্তা ও পেশাগত দক্ষতা উন্নয়নের ওপরও একাধিক প্রশিক্ষণ আয়োজন করা হয়। একটি দুই দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন ৬০ জন সংবাদকর্মী। ২০২৬ সালের মে মাসে ঢাকায় কর্মরত সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ডিআরইউর (ঢাকা রিপোর্টার্স ইউনিটি) সদস্যদের জন্য সাত ব্যাচে সাত দিনব্যাপী প্রশিক্ষণও পরিচালনা করা হয়।

একই সময়ে দেশের একটি বড় অনলাইন সংবাদমাধ্যমের ৫০ জনের বেশি কর্মীর জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ আয়োজন করে এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ ও গেমপ্লিফাই।

এই অভিজ্ঞতাকে এখন একটি নির্দিষ্ট পেশার মধ্যে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন খাতের পেশাজীবীদের কাছে নিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি। আর সেখান থেকেই এক্সওয়াইজেড ক্লাউড এআই ল্যাবকে শুধু প্রশিক্ষণ কেন্দ্র নয়, বরং নিয়মিত শেখা, পরীক্ষা, অনুশীলন ও বাস্তব প্রয়োগের একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা।

এআই যত বাড়ছে, তত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ডেটা নিরাপত্তা 
এআই ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হলো— ব্যবহারকারী কোন তথ্য এআইয়ের কাছে দিচ্ছেন? একটি প্রতিষ্ঠানের গোপন নথি, গ্রাহকের ব্যক্তিগত তথ্য, আর্থিক রেকর্ড, আইনগত দলিল কিংবা অপ্রকাশিত কনটেন্ট এআইয়ের মাধ্যমে বিশ্লেষণ করতে গেলে শুধু ফলাফল ভালো হচ্ছে কি না, সেটিই বিবেচ্য নয়। একই সঙ্গে জানতে হবে— তথ্য কোথায় যাচ্ছে, কে সেটি ব্যবহারের অনুমতি রাখে এবং তৈরি হওয়া ফলাফল কোথায় সংরক্ষিত হচ্ছে।

এই জায়গাতেই এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ তার এক্সওয়াইজেড ড্রাইভস উদ্যোগকে এআই ল্যাবের দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে যুক্ত করতে চায়।

প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, এক্সওয়াইজেড ড্রাইভস ব্যবহারকারী-নিয়ন্ত্রিত সাংকেতিক সংরক্ষণ ব্যবস্থা, অনুমোদন ব্যবস্থা এবং গোপনীয়তাকে অগ্রাধিকার দেওয়া তথ্য ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে তৈরি একটি ক্লাউড অবকাঠামো। প্রতিষ্ঠানটি এর মূল প্রযুক্তিকে যুক্তরাষ্ট্রে পেটেন্ট আবেদন প্রক্রিয়াধীন সাংকেতিক সংরক্ষণ প্রযুক্তি হিসেবে উল্লেখ করেছে।

আলাদা ভল্টে আলাদা নিরাপত্তা 
এক্সওয়াইজেড ড্রাইভসের ধারণার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো আলাদা ভল্ট বা সাংকেতিক নিরাপত্তা সীমানা। প্রচলিত শেয়ার্ড ড্রাইভে অনেক ফাইল ও ব্যবহারকারীর অনুমতি একই প্রশাসনিক কাঠামোর মধ্যে থাকে। কিন্তু ভল্টভিত্তিক ব্যবস্থায় একটি নির্দিষ্ট দল, প্রকল্প, গ্রাহক কিংবা সংবেদনশীল কাজকে আলাদা নিরাপত্তা ও অনুমোদনের সীমানায় রাখা সম্ভব।

এক ভল্ট থেকে অন্য ভল্টে ডেটা পাঠানোর ক্ষেত্রেও নিরাপদ ও এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড স্থানান্তরের লক্ষ্য রাখা হয়েছে। ফলে সাধারণ ডাউনলোড লিংকের পরিবর্তে অনুমোদিত গ্রহণকারী ভল্টে সরাসরি তথ্য স্থানান্তরের মতো ব্যবস্থাও তৈরি করা সম্ভব।

ভবিষ্যতে অঞ্চলভিত্তিক সংরক্ষণ ব্যবস্থা, প্রতিষ্ঠানভিত্তিক তথ্যনীতি কিংবা নির্দিষ্ট দেশ বা ক্লাউডে তথ্য সংরক্ষণের মতো নিয়ন্ত্রণও এই ধরনের অবকাঠামোর সঙ্গে যুক্ত করা যেতে পারে।

নিরাপদ ডেটার ওপর দাঁড়াবে এআই 
এক্সওয়াইজেড ক্লাউড এআই ল্যাব ও এক্সওয়াইজেড ড্রাইভসের সমন্বয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে প্রতিষ্ঠানভিত্তিক এআই ব্যবহারের ক্ষেত্রে। ধরা যাক, একটি প্রতিষ্ঠানের হাজারো নথি রয়েছে। প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মীর সব নথি দেখার অনুমতি নেই। সে ক্ষেত্রে এমন একটি অনুমতিসচেতন এআই কর্মপ্রবাহ প্রয়োজন, যেখানে একজন কর্মী যে তথ্য দেখার অনুমতি রাখেন, এআইও কেবল সেই সীমার মধ্যে তথ্য ব্যবহার করবে।

এতে এআই শুধু দ্রুত উত্তর দেবে না; প্রয়োজনে কোন উৎস ব্যবহার করা হয়েছে, কার অনুমোদন ছিল, কোন সংস্করণের নথি ব্যবহার করা হয়েছে এবং ফলাফল কখন তৈরি হয়েছে- এসব তথ্যও সংরক্ষণ করা সম্ভব হতে পারে।

এর ফলে এআই ব্যবহারের ক্ষেত্রে গতি ও নিরাপত্তার পাশাপাশি জবাবদিহিতাও বাড়বে। তৈরি হতে পারে নতুন ধরনের ডিজিটাল অ্যাপ্লিকেশন। এক্সওয়াইজেড ড্রাইভসের ওপর ভিত্তি করে আরও কিছু বিশেষায়িত অ্যাপ্লিকেশন তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এর মধ্যে থাকতে পারে ডিজিটাল ফাইল বা কনটেন্টের উৎস, সময়, সংস্করণ এবং হস্তান্তরের ইতিহাস সংরক্ষণের মাধ্যমে যাচাইযোগ্য ডিজিটাল মালিকানা বা উৎস-ইতিহাস ব্যবস্থা। এ ছাড়া স্বাক্ষর, সংস্করণ ও পরিবর্তন শনাক্তকরণসহ সহজ ডিজিটাল চুক্তি, একাধিক পক্ষের অনুমোদন ও রেকর্ড সংরক্ষণসহ পারস্পরিক নিয়ন্ত্রিত সম্মতি নথি এবং প্রতিষ্ঠানভিত্তিক নথি থেকে অনুমতিসচেতন অনুসন্ধান ও এআই উত্তর তৈরির ব্যবস্থা ভবিষ্যৎ উদ্যোগের অংশ হতে পারে।

তবে এসব প্রযুক্তির কিছু এখনো উন্নয়ন ও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। বিশেষ করে ডিজিটাল মালিকানা, চুক্তি বা সম্মতির ক্ষেত্রে প্রযুক্তিগত রেকর্ড নিজে থেকেই কোনো দেশের আইনে বৈধ মালিকানা, চুক্তি বা চলমান সম্মতির বিকল্প নয়। এর সঙ্গে পরিচয় যাচাই, গোপনীয়তা, তথ্য সংরক্ষণ, প্রত্যাহারের অধিকার এবং সংশ্লিষ্ট দেশের আইনও বিবেচনায় রাখতে হবে।

সম্ভাবনার পাশাপাশি প্রয়োজন কঠোর যাচাই 
এআই প্রশিক্ষণ ও নিরাপদ ডেটা অবকাঠামোকে একই ব্যবস্থায় আনার উদ্যোগটি বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে এর সাফল্য শুধু পরিকল্পনার ওপর নির্ভর করবে না; বাস্তব প্রয়োগ ও নির্ভরযোগ্যতার ওপরও নির্ভর করবে।

এআই ল্যাবকে নিয়মিত নতুন মডেল, সরঞ্জাম ও কর্মপদ্ধতির সঙ্গে নিজেদের হালনাগাদ রাখতে হবে। প্রশিক্ষণের সাফল্যও শুধু অংশগ্রহণকারীর সংখ্যা কিংবা সনদ দিয়ে নয়, কর্মক্ষেত্রে বাস্তব উৎপাদনশীলতা কতটা বেড়েছে, সেটি দিয়ে পরিমাপ করতে হবে।

অন্যদিকে এক্সওয়াইজেড ড্রাইভসের নিরাপত্তা ও গোপনীয়তা-সংক্রান্ত দাবিগুলোকে সময়ের সঙ্গে স্বাধীন নিরাপত্তা পরীক্ষা, শক্তিশালী চাবি-ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার ব্যবস্থা, নিরাপত্তা-ঘটনা মোকাবিলা নীতি এবং প্রয়োজনীয় নীতিমালা মেনে চলার মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হবে।

এখানে একটি বিষয়ও গুরুত্বপূর্ণ- পেটেন্ট আবেদন প্রক্রিয়াধীন মানে অনুমোদিত পেটেন্ট নয়; এটি কোনো প্রযুক্তির ওপর পেটেন্ট আবেদন প্রক্রিয়াধীন থাকার বিষয়টি নির্দেশ করে।

ক্লাউড অবকাঠামোর অভিজ্ঞতায় প্রযুক্তির ভিত্তি 
এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশের এই প্রযুক্তি উদ্যোগের পেছনে রয়েছে ক্লাউড অবকাঠামো ও বৃহৎ পরিসরের ডেটা ব্যবস্থাপনায় অভিজ্ঞতা। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্ল্যাটফর্ম আর্কিটেক্ট মো. মশিউর রহমানের প্রকাশ্য পেশাগত প্রোফাইলে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের স্টোরেজ ডেটা প্লেন এবং ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের টিয়ার-জিরো প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতার উল্লেখ রয়েছে।

বৃহৎ ক্লাউড পরিবেশ, ডেটা সংরক্ষণ এবং বিতরণকৃত ব্যবস্থাপনা নিয়ে কাজের এই অভিজ্ঞতা এক্সওয়াইজেড ড্রাইভসের মতো নিরাপত্তাকেন্দ্রিক ডেটা অবকাঠামো তৈরির পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পর্কিত। ফলে উদ্যোগটি শুধু একটি সাধারণ ফাইল সংরক্ষণ ব্যবস্থা তৈরির মধ্যে সীমাবদ্ধ না থেকে ডেটার নিরাপত্তা, পারমিশন, নিয়ন্ত্রণ এবং ভবিষ্যতে এআইয়ের সঙ্গে তার ব্যবহার—এই বিষয়গুলোকে একই কাঠামোর মধ্যে আনার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

বিশেষ করে প্রতিষ্ঠানভিত্তিক এআই ব্যবহারের ক্ষেত্রে কোন ব্যবহারকারী কোন তথ্য দেখতে পারবেন, এআই কোন নথি থেকে তথ্য নেবে এবং সেই তথ্যের ব্যবহার কিভাবে নিয়ন্ত্রিত হবে—এসব প্রশ্নের সমাধানে নিরাপদ ডেটা অবকাঠামো গুরুত্বপূর্ণ। মশিউর রহমানের ক্লাউড ও ডিস্ট্রিবিউটেড সিস্টেম নিয়ে অভিজ্ঞতা সেই প্রযুক্তিগত ভিত্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে প্রতিষ্ঠানটি তুলে ধরছে।

শুধু এআই শেখানো নয়, ভবিষ্যতের কর্মপরিবেশ তৈরি 
বাংলাদেশে এআই ব্যবহার দ্রুত বাড়ছে। কিন্তু এআই ব্যবহারের পরবর্তী ধাপ হবে আরও গুরুত্বপূর্ণ—প্রতিষ্ঠানগুলো কীভাবে নিজেদের তথ্য, অনুমোদন এবং ডিজিটাল সম্পদের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেই এআই ব্যবহার করবে।

এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশের পরিকল্পনাটি মূলত সেই জায়গাটিকেই সামনে আনছে। একদিকে পেশাজীবীদের হাতে-কলমে এআই শেখানো, অন্যদিকে সেই এআই ব্যবহারের জন্য নিরাপদ ডেটা অবকাঠামো তৈরি এবং ভবিষ্যতে তার ওপর বিশেষায়িত অ্যাপ্লিকেশন নির্মাণ—এই তিনটি স্তরকে একই প্রযুক্তি ব্যবস্থায় আনার উদ্যোগটি তাই আলাদা গুরুত্ব বহন করে।

পরিকল্পনাগুলো নির্ভরযোগ্যভাবে বাস্তবায়ন করা গেলে এক্সওয়াইজেড ক্লাউড এআই ল্যাব কেবল এআই সরঞ্জাম ব্যবহারের প্রশিক্ষণ দেওয়ার জায়গা হয়ে থাকবে না। বরং প্রতিষ্ঠানগুলো কিভাবে নিজস্ব তথ্যের নিয়ন্ত্রণ বজায় রেখে, নিরাপদভাবে এবং বাস্তব কর্মপ্রবাহের সঙ্গে যুক্ত করে এআই ব্যবহার করতে পারে, সেই বড় প্রশ্নের একটি স্থানীয় প্রযুক্তিগত সমাধানের ভিত্তি তৈরি করতে পারে।

আরএমডি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow