এইচএসসি পরীক্ষায় প্রথমবার বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করলো পুলিশ
এইচএসসি ও সমমান পরীক্ষায় কেন্দ্রের বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণ, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশে প্রথমবারের মতো বডি ওর্ন ক্যামেরা ব্যবহার শুরু করেছে পুলিশ। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের ইতিবাচক অভিজ্ঞতার ভিত্তিতে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় এ প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে পরীক্ষাকেন্দ্রের বাইরের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত মোকাবিলা করা সহজ হবে। আরও পড়ুন সব বোর্ডে একই প্রশ্নপত্র নিয়ে ভয়, প্রশ্ন কমন নিয়ে শঙ্কা বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা দুপুর ১টায় শেষ হয়। পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করেন। প্রথম দিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদরাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী ফর
এইচএসসি ও সমমান পরীক্ষায় কেন্দ্রের বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণ, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশে প্রথমবারের মতো বডি ওর্ন ক্যামেরা ব্যবহার শুরু করেছে পুলিশ।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের ইতিবাচক অভিজ্ঞতার ভিত্তিতে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় এ প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে পরীক্ষাকেন্দ্রের বাইরের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত মোকাবিলা করা সহজ হবে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা দুপুর ১টায় শেষ হয়। পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করেন।
প্রথম দিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদরাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন। এর মধ্যে ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন ছাত্র এবং ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন ছাত্রী। তারা সারাদেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন।
সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার্থী প্রবেশ, কক্ষ ব্যবস্থাপনা এবং ডিজিটাল নজরদারিসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।
টিটি/এমকেআর
What's Your Reaction?

