এইচএসসি ফরম পূরণের নামে প্রতারণা, গ্রেপ্তার ১

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নামে ৬ শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়ে ফরম পূরণ না করার অভিযোগে দায়ের হওয়া প্রতারণা মামলার প্রধান আসামি সাব্বির হোসেন শাওনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) ভোরে শিবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বানাইল পশ্চিমপাড়া এলাকায় বোনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শাওন ওই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। পুলিশ জানায়, সাব্বির হোসেন শাওন মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজে আউটসোর্সিং ভিত্তিতে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, এইচএসসি-২০২৬ পরীক্ষার ফরম পূরণের কথা বলে ছয় শিক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ৪ হাজার ৫০০ টাকা করে মোট ২৭ হাজার টাকা নেন শাওন। তবে নির্ধারিত সময়ে প্রবেশপত্র সংগ্রহ করতে গিয়ে শিক্ষার্থীরা জানতে পারেন, তাদের কারও ফরমই পূরণ করা হয়নি। এমনকি তাদের নামে কোনো প্রবেশপত্রও ইস্যু হয়নি। পরে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা থানায় মামলা করেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামা

এইচএসসি ফরম পূরণের নামে প্রতারণা, গ্রেপ্তার ১

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নামে ৬ শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়ে ফরম পূরণ না করার অভিযোগে দায়ের হওয়া প্রতারণা মামলার প্রধান আসামি সাব্বির হোসেন শাওনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) ভোরে শিবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বানাইল পশ্চিমপাড়া এলাকায় বোনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শাওন ওই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, সাব্বির হোসেন শাওন মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজে আউটসোর্সিং ভিত্তিতে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, এইচএসসি-২০২৬ পরীক্ষার ফরম পূরণের কথা বলে ছয় শিক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ৪ হাজার ৫০০ টাকা করে মোট ২৭ হাজার টাকা নেন শাওন। তবে নির্ধারিত সময়ে প্রবেশপত্র সংগ্রহ করতে গিয়ে শিক্ষার্থীরা জানতে পারেন, তাদের কারও ফরমই পূরণ করা হয়নি। এমনকি তাদের নামে কোনো প্রবেশপত্রও ইস্যু হয়নি। পরে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা থানায় মামলা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির হোসেন শাওন শিক্ষার্থীদের কাছ থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নামে ২৭ হাজার টাকা গ্রহণ করে আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন। পরে রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মামলার তদন্ত চলছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow