এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে: প্রতিমন্ত্রী

আমাদের সতর্ক হতে হবে আমাদের সন্তানদের স্বার্থে, আমাদের প্রজন্মের স্বার্থে। আমরা আজ আছি, কাল থাকবো না। কিন্তু এই জনপদ আমাদের সন্তানদের জন্য বসবাসের উপযোগী করে রাখতে হবে। এ কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের সাহেবের মেঠ গ্রামের মাদুর পাল্টা বাজার ব্রিজ সংলগ্ন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের লক্ষ্যে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। তাঁর দূরদর্শী চিন্তার ফলে খাল খনন আজ সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলো মিটার খাল খনন ও ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা বাস্তবায়ন করবে। সুন্দরবন সংলগ্ন মোংলায় খাল পুনঃখনন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন। জলবায়ু পরিবর্তন ও পরিব

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে: প্রতিমন্ত্রী

আমাদের সতর্ক হতে হবে আমাদের সন্তানদের স্বার্থে, আমাদের প্রজন্মের স্বার্থে। আমরা আজ আছি, কাল থাকবো না। কিন্তু এই জনপদ আমাদের সন্তানদের জন্য বসবাসের উপযোগী করে রাখতে হবে।

এ কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের সাহেবের মেঠ গ্রামের মাদুর পাল্টা বাজার ব্রিজ সংলগ্ন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের লক্ষ্যে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। তাঁর দূরদর্শী চিন্তার ফলে খাল খনন আজ সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলো মিটার খাল খনন ও ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা বাস্তবায়ন করবে। সুন্দরবন সংলগ্ন মোংলায় খাল পুনঃখনন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পেতে নদী-খাল-বিল, বনজঙ্গল ও জলাশয় রক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, নদী-খাল দখল ও দূষণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদ হোসেন এবং স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোল্লা সফরুল হায়দার সুজন। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএনআরএস’র উপজেলা সমন্বয়কারী নুসরাত জাহান। তিনি জানান, সিএনআরএস’র নবপল্লব প্রকল্পের আওতায় কেয়ার বাংলাদেশের নেতৃত্বে ছয়টি খালের মোট ১২ দশমিক ৫৫ কিলোমিটার পুনঃখনন এবং একটি পুকুর খনন করা হবে।

পুনঃখননের আওতায় রয়েছে—মাদুর পাল্টা, ভোলা, পালের খণ্ড, বেনীর খণ্ড, ঘোপের হাট ও মালগাজি খাল এবং মাকোড়ঢোন আবাসন এলাকার একটি পুকুর।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন, খাল খনন বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্প। এটি বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, পরিবেশ সুরক্ষা, গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পের আওতায় প্রথম পর্বে ছয়টি খাল ও একটি পুকুর পুনঃখনন করা হবে। এতে প্রায় ২ হাজার ৫০টি পরিবার উপকৃত হবে এবং ৩ হাজার একর জমি উন্নত চাষাবাদের আওতায় আসবে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি কোদাল দিয়ে মাটি কেটে এবং বেলুন উড়িয়ে খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow