এই ব্রোঞ্জই কি ‘সবেধন নীলমণি’!

প্রথম লক্ষ্য ছিল পদক পুনরুদ্ধার করা—নারী বিভাগে সম্ভব হলেও পুরুষ দল আগের মতোই ব্যর্থ হয়েছে। পদকের রং পরিবর্তন করার যে লক্ষ্য ছিল, সেটাও পূরণ হয়নি—ব্রোঞ্জেই সান্ত্বনা খুঁজতে হচ্ছে। এশিয়ান বিচ গেমসে কাবাডির প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব কষতে গিয়ে ফেডারেশন কর্মকর্তারা পুরোপুরি সন্তুষ্ট নন। গেমসের অন্য ডিসিপ্লিনের সঙ্গে তুলনায় কাবাডি অবশ্য সফলই! আট ডিসিপ্লিনে শুধু পুরুষ এবং ভলিবল ও কাবাডিতে পুরুষের সঙ্গে নারী বিভাগেও বাংলাদেশ গেমসে অংশগ্রহণ করছে। ২১ পুরুষ ক্রীড়াবিদের সঙ্গে ৯ নারী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করলেও এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র অর্জন কাবাডির নারী বিভাগে একটি মাত্র ব্রোঞ্জ পদক। অথচ অফিসিয়ালি বাংলাদেশ কন্টিনজেন্টের আকার ৫৬ জনের! যুব এশিয়ান গেমসেও বড় বহর পাঠিয়েছিল বাংলাদেশ। কিন্তু অর্জনের খাতায় ছিল কাবাডি থেকে জেতা দুটি ব্রোঞ্জ। এ যাত্রায় কী ঘটে—সময়ই বলতে পারে। নারী কাবাডিতে সেমিফাইনাল নিশ্চিত করার মাধ্যমে ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছিল আগেই। আজ শেষ গ্রুপ ম্যাচে নেপালের কাছে হারের কারণে সেমিফাইনালে শক্তিশালী ভারতকে মোকাবিলা করতে হয়েছে। সেমিফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হয়েছে আজ। যেখানে ভারতের

এই ব্রোঞ্জই কি ‘সবেধন নীলমণি’!
প্রথম লক্ষ্য ছিল পদক পুনরুদ্ধার করা—নারী বিভাগে সম্ভব হলেও পুরুষ দল আগের মতোই ব্যর্থ হয়েছে। পদকের রং পরিবর্তন করার যে লক্ষ্য ছিল, সেটাও পূরণ হয়নি—ব্রোঞ্জেই সান্ত্বনা খুঁজতে হচ্ছে। এশিয়ান বিচ গেমসে কাবাডির প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব কষতে গিয়ে ফেডারেশন কর্মকর্তারা পুরোপুরি সন্তুষ্ট নন। গেমসের অন্য ডিসিপ্লিনের সঙ্গে তুলনায় কাবাডি অবশ্য সফলই! আট ডিসিপ্লিনে শুধু পুরুষ এবং ভলিবল ও কাবাডিতে পুরুষের সঙ্গে নারী বিভাগেও বাংলাদেশ গেমসে অংশগ্রহণ করছে। ২১ পুরুষ ক্রীড়াবিদের সঙ্গে ৯ নারী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করলেও এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র অর্জন কাবাডির নারী বিভাগে একটি মাত্র ব্রোঞ্জ পদক। অথচ অফিসিয়ালি বাংলাদেশ কন্টিনজেন্টের আকার ৫৬ জনের! যুব এশিয়ান গেমসেও বড় বহর পাঠিয়েছিল বাংলাদেশ। কিন্তু অর্জনের খাতায় ছিল কাবাডি থেকে জেতা দুটি ব্রোঞ্জ। এ যাত্রায় কী ঘটে—সময়ই বলতে পারে। নারী কাবাডিতে সেমিফাইনাল নিশ্চিত করার মাধ্যমে ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছিল আগেই। আজ শেষ গ্রুপ ম্যাচে নেপালের কাছে হারের কারণে সেমিফাইনালে শক্তিশালী ভারতকে মোকাবিলা করতে হয়েছে। সেমিফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হয়েছে আজ। যেখানে ভারতের কাছে ৫০-৩১ পয়েন্টের হারে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। ২০১২ সালের পর এশিয়ান বিচ গেমসের কাবাডি থেকে এটিই বাংলাদেশের প্রথম পদক। এ বিষয়ে চীনের সানিয়া থেকে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ কালবেলাকে বলছিন, ‘আমাদের লক্ষ্য ছিল আরও বড়—পুরুষ ও নারী বিভাগে পদক জয়। দুর্ভাগ্যজনকভাবে পদকের রং পরিবর্তনের লক্ষ্যটা পূরণ হয়নি। তার পরও ইতিবাচক দিক হচ্ছে, আমাদের শূন্য হাতে ফিরতে হয়নি। বৈশ্বিক কাবাডিতে বাংলাদেশের উত্তরণের গ্রাফটা আগামী দিনে আরও সমৃদ্ধ করার বিষয়ে আমরা আশাবাদী।’ রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ নেপালের কাছে হেরেছে ৩৮-৩৬ পয়েন্টে। শুরু থেকে সমানতালে লড়াই হয়েছে। পেন্ডুলামের মতো দুলেছে ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত ২ পয়েন্টের ব্যবধানে হার মানতে হয়েছে লাল-সবুজদের। প্রথমার্ধে ১৯-১৭ পয়েন্টে এগিয়ে ছিল নেপাল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow