একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুরে একই পরিবারের তিন নেতা আওয়ামী লীগের দলীয় সব পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার (১৯ জুলাই) মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। পদত্যাগকারীরা হলেন, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুকসুদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট বাকির হোসেন সরদার, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাইজু বেগম এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ হোসেন সরদার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, আওয়ামী লীগের বিগত দিনের বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে আমাদের ব্যক্তিগত আদর্শ, নীতি ও বিশ্বাসের চরম অসামঞ্জস্য দেখা দিয়েছে। এ কারণে আমরা আজ (১৯ জুলাই) থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে পদত্যাগ করছি। তারা আরও বলেন, আজ থেকে আওয়ামী লীগের কোনো সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব। রাজনৈতিক বা ব্

একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুরে একই পরিবারের তিন নেতা আওয়ামী লীগের দলীয় সব পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রোববার (১৯ জুলাই) মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

পদত্যাগকারীরা হলেন, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুকসুদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট বাকির হোসেন সরদার, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাইজু বেগম এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ হোসেন সরদার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, আওয়ামী লীগের বিগত দিনের বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে আমাদের ব্যক্তিগত আদর্শ, নীতি ও বিশ্বাসের চরম অসামঞ্জস্য দেখা দিয়েছে। এ কারণে আমরা আজ (১৯ জুলাই) থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে পদত্যাগ করছি।

তারা আরও বলেন, আজ থেকে আওয়ামী লীগের কোনো সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কল্যাণে সাধারণ নাগরিক হিসেবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow