একই সময়ে দুই স্টেডিয়ামে ফিফা সভাপতি, যেভাবে সম্ভব হলো

২০২৬ বিশ্বকাপে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। একই সময়ে অনুষ্ঠিত দুটি ভিন্ন ম্যাচের স্টেডিয়ামের বড় পর্দায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দেখা যাওয়ায় বিস্মিত হয়েছেন ফুটবলপ্রেমীরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, হাজার হাজার কিলোমিটার দূরের দুই ভেন্যুতে একসঙ্গে কীভাবে উপস্থিত থাকা সম্ভব? গ্রুপ ‘ই’-এর শেষ রাউন্ডে বৃহস্পতিবার একই সময়ে মাঠে গড়ায় ইকুয়েডর-জার্মানি এবং কুরাসাও-আইভরি কোস্ট ম্যাচ। এক ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে চমক দেখায় ইকুয়েডর, অন্যদিকে কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আইভরি কোস্ট। তবে ম্যাচের ফলের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ইনফান্তিনো। দুই স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে তাকে দেখা যাওয়ার ভিডিও ও ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে অনেক সমর্থক রসিকতা করে জানতে চান, ফিফা সভাপতির কি কোনো \'ডুপ্লিকেট\' আছে? আসলে রহস্যের ব্যাখ্যাও রয়েছে। টুর্নামেন্টজুড়ে একদিনে একাধিক ম্যাচে উপস্থিত থাকার পরিকল্পনা করেছেন ইনফান্তিনো। সেই লক্ষ্যেই তিনি ব্যক্তিগত উড়োজাহাজ ব্যবহার করে বিভিন্ন শহরে দ্রুত যাতায়াত করছেন। তিনটি স

একই সময়ে দুই স্টেডিয়ামে ফিফা সভাপতি, যেভাবে সম্ভব হলো

২০২৬ বিশ্বকাপে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। একই সময়ে অনুষ্ঠিত দুটি ভিন্ন ম্যাচের স্টেডিয়ামের বড় পর্দায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দেখা যাওয়ায় বিস্মিত হয়েছেন ফুটবলপ্রেমীরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, হাজার হাজার কিলোমিটার দূরের দুই ভেন্যুতে একসঙ্গে কীভাবে উপস্থিত থাকা সম্ভব?

গ্রুপ ‘ই’-এর শেষ রাউন্ডে বৃহস্পতিবার একই সময়ে মাঠে গড়ায় ইকুয়েডর-জার্মানি এবং কুরাসাও-আইভরি কোস্ট ম্যাচ। এক ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে চমক দেখায় ইকুয়েডর, অন্যদিকে কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আইভরি কোস্ট।

তবে ম্যাচের ফলের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ইনফান্তিনো। দুই স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে তাকে দেখা যাওয়ার ভিডিও ও ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে অনেক সমর্থক রসিকতা করে জানতে চান, ফিফা সভাপতির কি কোনো 'ডুপ্লিকেট' আছে?

আসলে রহস্যের ব্যাখ্যাও রয়েছে। টুর্নামেন্টজুড়ে একদিনে একাধিক ম্যাচে উপস্থিত থাকার পরিকল্পনা করেছেন ইনফান্তিনো। সেই লক্ষ্যেই তিনি ব্যক্তিগত উড়োজাহাজ ব্যবহার করে বিভিন্ন শহরে দ্রুত যাতায়াত করছেন।

তিনটি স্বাগতিক দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—মিলে অনুষ্ঠিত হচ্ছে এবারের ৪৮ দলের বিশ্বকাপ। ১৬টি ভিন্ন স্টেডিয়ামে ছড়িয়ে থাকা ম্যাচগুলোর কারণে একই দিনে একাধিক ভেন্যুতে উপস্থিত হওয়া সহজ নয়। তবে ব্যক্তিগত বিমানের সুবিধা কাজে লাগিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে এক স্টেডিয়াম থেকে অন্য স্টেডিয়ামে পৌঁছাচ্ছেন ফিফা সভাপতি।

জানা গেছে, কাতার এয়ারওয়েজের দেওয়া একটি প্রাইভেট জেট ব্যবহার করছেন ইনফান্তিনো। এই বিশেষ ব্যবস্থার কারণেই টুর্নামেন্টের ব্যস্ত সূচির মধ্যেও একদিনে একাধিক ম্যাচে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে তার জন্য।

যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অনেকেই বিভ্রান্ত হয়েছেন, বাস্তবে এটি ছিল দ্রুত ভ্রমণ ও সম্প্রচার প্রযুক্তির সমন্বয়ের ফল। আর সেই কারণেই বিশ্বকাপের মাঠের বাইরেও আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

এসকেডি/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow