একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠায় সমগ্র জাতি ভোট দিচ্ছে : রবিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছে ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের  ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় নিজ আসনের কদমতলী শ্যামপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজে কেন্দ্রে তিনি ভোট দেন।  ভোট প্রদান শেষে তানভীর আহমেদ রবিন সাংবাদিকদের বলেন, আজ সমগ্র জাতি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিচ্ছে।  তিনি জানান, কেন্দ্রে প্রবেশের সময় কয়েকজন ভোটার তাকে ভোটগ্রহণ কিছুটা ধীরগতিতে শুরু হয়েছে এবং অনেকে প্রায় এক ঘণ্টা ধরে লাইনে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন। বিষয়টি জানার পর তিনি দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার অনুরোধ জানান। রবিন বলেন, এর আগে তিনি তার ৬৯ নম্বর ওয়ার্ডের বাকচোর কেন্দ্রেও গিয়েছিলেন। সেখানে তিনি ভোটারদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করেছেন। মানুষ উচ্ছ্বাসের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষা করছেন। অন্য কেন্দ্রগুলোর পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দলীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা জানি

একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠায় সমগ্র জাতি ভোট দিচ্ছে : রবিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছে ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের  ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় নিজ আসনের কদমতলী শ্যামপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজে কেন্দ্রে তিনি ভোট দেন। 

ভোট প্রদান শেষে তানভীর আহমেদ রবিন সাংবাদিকদের বলেন, আজ সমগ্র জাতি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিচ্ছে। 

তিনি জানান, কেন্দ্রে প্রবেশের সময় কয়েকজন ভোটার তাকে ভোটগ্রহণ কিছুটা ধীরগতিতে শুরু হয়েছে এবং অনেকে প্রায় এক ঘণ্টা ধরে লাইনে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন। বিষয়টি জানার পর তিনি দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার অনুরোধ জানান।

রবিন বলেন, এর আগে তিনি তার ৬৯ নম্বর ওয়ার্ডের বাকচোর কেন্দ্রেও গিয়েছিলেন। সেখানে তিনি ভোটারদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করেছেন। মানুষ উচ্ছ্বাসের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষা করছেন।

অন্য কেন্দ্রগুলোর পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দলীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়েছেন, এজেন্টরা কেন্দ্রে প্রবেশ করেছেন এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। তবে ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না বলে তিনি মনে করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নির্বাচনের প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে তিনি মন্তব্য করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow