একটি প্রধান দল নির্বাচনে নেই, তবে ভোটারদের উৎসাহে কোনো প্রভাব নেই

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, যদিও দেশের একটি প্রধান রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, তবে এটি ভোটার উপস্থিতি বা নির্বাচনের স্বচ্ছতা ও বৈধতার ওপর কোনো প্রভাব ফেলবে না। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য অনুষ্ঠিত আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দল এবং অংশ নিতে না পারা দলটির শরিকরা সক্রিয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে এবং জনগণের মধ্যে উৎসাহ সমানভাবে বিরাজ করছে। ইসি সানাউল্লাহ বলেন, এই নির্বাচনের প্রেক্ষাপট ভুলে যাওয়া যাবে না। বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৫ বছর ধরে পূর্ণ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। এ কারণে একটি প্রধান রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। তবে এটি নির্বাচনের বৈধতা বা ভোটারদের উৎসাহকে প্রভাবিত করবে না। ‘যে দলটি নির্বাচনে অংশগ্রহণ করছে না, তারা একা নয়। তাদের অন্যান্য অংশীদাররা অংশগ্রহণ

একটি প্রধান দল নির্বাচনে নেই, তবে ভোটারদের উৎসাহে কোনো প্রভাব নেই

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, যদিও দেশের একটি প্রধান রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, তবে এটি ভোটার উপস্থিতি বা নির্বাচনের স্বচ্ছতা ও বৈধতার ওপর কোনো প্রভাব ফেলবে না।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য অনুষ্ঠিত আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দল এবং অংশ নিতে না পারা দলটির শরিকরা সক্রিয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে এবং জনগণের মধ্যে উৎসাহ সমানভাবে বিরাজ করছে।

ইসি সানাউল্লাহ বলেন, এই নির্বাচনের প্রেক্ষাপট ভুলে যাওয়া যাবে না। বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৫ বছর ধরে পূর্ণ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। এ কারণে একটি প্রধান রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। তবে এটি নির্বাচনের বৈধতা বা ভোটারদের উৎসাহকে প্রভাবিত করবে না।

‘যে দলটি নির্বাচনে অংশগ্রহণ করছে না, তারা একা নয়। তাদের অন্যান্য অংশীদাররা অংশগ্রহণ করছে এবং জনগণ সব দিক থেকে উৎসাহী। সামান্য কিছু মানুষ হয়তো ভোট না দিতে পারে, তবে সাধারণভাবে ভোটার উপস্থিতি অনেক বেশি হবে,’—বলেন তিনি।

প্রবাসী ভোটারদের ভোট প্রক্রিয়ার স্বচ্ছতার ব্যাপারে তিনি বলেন, কাগজভিত্তিক ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া হয়েছে। প্রতিটি ব্যালটের কিউআর কোড যাচাই করা হচ্ছে এবং গণনার সময় ব্যালটের সঙ্গে থাকা ডিক্লারেশন আলাদা করা হবে যাতে ভোটের গোপনীয়তা বজায় থাকে।

জেপিআই/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow