একদিনের ব্যবধানে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার কোনো ইঙ্গিত না থাকায় বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ দ্রুত বৃদ্ধি পেয়েছে। ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান হামলা এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কার কারণে বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ ডলারে উঠেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রেক্ষাপটে বাজারে নতুন অস্থিরতা তৈরি হয়। যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও ইরান জানিয়ে দিয়েছে, তারা আপাতত কোনো আলোচনায় বসছে না; এ ঘোষণার পর থেকেই ব্যবসায়ীদের আশঙ্কা আরও বাড়ে। রাশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে সরবরাহ কমে যাওয়ায় জ্বালানি বাজারের ওপর চাপ আরও তীব্র হয়েছে। আগের দিন ব্রেন্ট ক্রুডের দাম ১.১৩ ডলার বেড়ে ১০৩.৩৫ ডলার এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১.০৮ ডলার বৃদ্ধি পেয়ে ৯১.৪০ ডলারে দাঁড়িয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow