একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে
বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিতব্য একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। রোববার (২৮ জুন) হারারে স্পোর্টস ক্লাবে শুরু হতে যাওয়া ম্যাচে জিম্বাবুয়ের অধিনায়কত্ব করবেন রিচার্ড এনগারাভা। গত বছর অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টেস্ট ক্রিকেটে ফিরছে জিম্বাবুয়ে। সেই ম্যাচে না খেলা ইনোসেন্ট কাইয়া, গ্রায়েম ক্রেমার, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাদেভেরে এবং নিউম্যান নিয়ামহুরি ফিরেছেন দলে। কাউন্টি ক্রিকেটের কারণে দলের অনুপস্থিত জিম্বাবুয়ের তারকা সিকান্দার রাজা। গত বছরের এপ্রিল-মে মাসে শেষবারের মতো টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সেসময় ১-১ এ ড্র হয়েছিল সিরিজ। একনজরে দুই দলের স্কোয়াড বাংলাদেশ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, অমিত হাসান ও রবিউল হক। জিম্বাবুয়ে রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, বেন কারান, তানাকা চি
বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিতব্য একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। রোববার (২৮ জুন) হারারে স্পোর্টস ক্লাবে শুরু হতে যাওয়া ম্যাচে জিম্বাবুয়ের অধিনায়কত্ব করবেন রিচার্ড এনগারাভা।
গত বছর অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টেস্ট ক্রিকেটে ফিরছে জিম্বাবুয়ে। সেই ম্যাচে না খেলা ইনোসেন্ট কাইয়া, গ্রায়েম ক্রেমার, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাদেভেরে এবং নিউম্যান নিয়ামহুরি ফিরেছেন দলে। কাউন্টি ক্রিকেটের কারণে দলের অনুপস্থিত জিম্বাবুয়ের তারকা সিকান্দার রাজা।
গত বছরের এপ্রিল-মে মাসে শেষবারের মতো টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সেসময় ১-১ এ ড্র হয়েছিল সিরিজ।
একনজরে দুই দলের স্কোয়াড
বাংলাদেশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, অমিত হাসান ও রবিউল হক।
জিম্বাবুয়ে
রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, বেন কারান, তানাকা চিভাঙ্গা, গ্রায়েম ক্রেমার, ইনোসেন্ট কাইয়া, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি, রয় কাইয়া, ওয়েসলি মাদেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেইলর, তাফাদজওয়া টিসিগা।
What's Your Reaction?