একসঙ্গে দুটি ইয়ারবাডস আনছে হুয়াওয়ে
নতুন ওয়্যারলেস ইয়ারবাডস কেনার পরিকল্পনা থাকলে সুখবর। একসঙ্গে দুটি নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডস আনতে চলেছে হুয়াওয়ে। সংস্থার নতুন হুয়াওয়ে ফ্রিবাডস ৭আই এবং হুয়াওয়ে ফ্রিবাডস এসই ৪ চলতি মাসেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে ডিভাইস দুটি লঞ্চ হয়েছে। হুয়াওয়ে ফ্রিবাডস ৭আই প্রিমিয়াম ফিচারে ভরপুর প্রিমিয়াম সেগমেন্টের ফ্রিবাডস ৭আই-তে রয়েছে ১১ মিমি কোয়াড-ম্যাগনেট ডাইনামিক ড্রাইভার, যা উন্নত অডিও অভিজ্ঞতা দিতে সক্ষম। ইয়ারবাডটিতে রয়েছে ইন্টেলিজেন্ট ডায়নামিক এএনসি ৪.০ প্রযুক্তি, যা সর্বোচ্চ ২৮ ডেসিবেল পর্যন্ত নয়েজ ক্যানসেলেশন সুবিধা দিতে পারে। এছাড়া স্পেশাল অডিও, হেড ট্র্যাকিং, পার্সোনালাইজড সাউন্ড প্রোফাইল এবং ডায়নামিক ইকিউ-এর মতো আধুনিক ফিচারও যুক্ত করা হয়েছে। কলের সময় পরিষ্কার শব্দ নিশ্চিত করতে এতে রয়েছে ট্রিপল মাইক্রোফোন, বোন-কন্ডাকশন মাইক্রোফোন এবং এআই-ভিত্তিক নয়েজ রিডাকশন প্রযুক্তি। ব্যাটারির ক্ষেত্রেও বেশ শক্তিশালী ফ্রিবাডস ৭আই। এএনসি বন্ধ থাকলে একবার চার্জে প্রায় ৮ ঘণ্টা এবং চার্জিং কেসসহ মোট ৩৫ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। মাত্র ১০ মিনিট চার্জে ৪ ঘণ্টা পর্যন্ত
নতুন ওয়্যারলেস ইয়ারবাডস কেনার পরিকল্পনা থাকলে সুখবর। একসঙ্গে দুটি নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডস আনতে চলেছে হুয়াওয়ে। সংস্থার নতুন হুয়াওয়ে ফ্রিবাডস ৭আই এবং হুয়াওয়ে ফ্রিবাডস এসই ৪ চলতি মাসেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে ডিভাইস দুটি লঞ্চ হয়েছে।
হুয়াওয়ে ফ্রিবাডস ৭আই প্রিমিয়াম ফিচারে ভরপুর
প্রিমিয়াম সেগমেন্টের ফ্রিবাডস ৭আই-তে রয়েছে ১১ মিমি কোয়াড-ম্যাগনেট ডাইনামিক ড্রাইভার, যা উন্নত অডিও অভিজ্ঞতা দিতে সক্ষম। ইয়ারবাডটিতে রয়েছে ইন্টেলিজেন্ট ডায়নামিক এএনসি ৪.০ প্রযুক্তি, যা সর্বোচ্চ ২৮ ডেসিবেল পর্যন্ত নয়েজ ক্যানসেলেশন সুবিধা দিতে পারে।
এছাড়া স্পেশাল অডিও, হেড ট্র্যাকিং, পার্সোনালাইজড সাউন্ড প্রোফাইল এবং ডায়নামিক ইকিউ-এর মতো আধুনিক ফিচারও যুক্ত করা হয়েছে। কলের সময় পরিষ্কার শব্দ নিশ্চিত করতে এতে রয়েছে ট্রিপল মাইক্রোফোন, বোন-কন্ডাকশন মাইক্রোফোন এবং এআই-ভিত্তিক নয়েজ রিডাকশন প্রযুক্তি।
ব্যাটারির ক্ষেত্রেও বেশ শক্তিশালী ফ্রিবাডস ৭আই। এএনসি বন্ধ থাকলে একবার চার্জে প্রায় ৮ ঘণ্টা এবং চার্জিং কেসসহ মোট ৩৫ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। মাত্র ১০ মিনিট চার্জে ৪ ঘণ্টা পর্যন্ত গান শোনার সুবিধাও মিলবে।
হুয়াওয়ে ফ্রিবাডস এসই ৪: বাজেটের মধ্যে আকর্ষণীয় বিকল্প
যারা তুলনামূলক কম দামে ভালো ফিচার চান, তাদের জন্য ফ্রিবাডস এসই ৪ হতে পারে দারুণ পছন্দ। এতে রয়েছে ১০ মিমি ডাইনামিক ড্রাইভার এবং সর্বোচ্চ ২৪ ডেসিবেল এএনসি সাপোর্ট।
ইয়ারবাডটিতে চারটি ইকিউ প্রিসেট, ব্লুটুথ ৫.৪ কানেক্টিভিটি এবং দ্রুত ডিভাইস সুইচিং সুবিধা রয়েছে। কলের সময় উন্নত ভয়েস কোয়ালিটির জন্য এতে তিনটি ডিরেকশনাল মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে।
ব্যাটারি ব্যাকআপ ফ্রিবাডস এসই ৪-এর অন্যতম বড় আকর্ষণ। একবার চার্জে ১০ ঘণ্টা এবং চার্জিং কেসসহ সর্বোচ্চ ৫০ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে বলে দাবি করেছে হুয়াওয়ে। এএনসি চালু থাকলেও মোট ৩৫ ঘণ্টা ব্যাটারি লাইফ পাওয়া যাবে।
দাম কত
ভারতে হুয়াওয়ে ফ্রিবাডস ৭আই-এর সম্ভাব্য দাম রাখা হয়েছে ১৩ হাজার ৯৯৯ রুপি। অন্যদিকে হুয়াওয়ে ফ্রিবাডস এসই ৪-এর মূল্য হতে পারে ৭ হাজার ৯৯৯ রুপি। দুটি মডেলই IP54 রেটিংপ্রাপ্ত হওয়ায় ধুলা ও পানির ছিটা থেকে সুরক্ষা দেবে।
কেএসকে
What's Your Reaction?

