একসাথে বেড়ে ওঠা, ট্রেনে কাটা পড়ে একসাথেই নিভে গেল দুই প্রাণ
ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রেনে কাটা পড়ে যমজ তাইব (৫) ও তাহমিদ (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া রেলস্টেশনের অদূরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেন দ্রুতগতিতে যাওয়ার সময় অসাবধানতাবশত রেললাইনে উঠে পড়লে যমজ দুই শিশু ট্রেনের নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি, ট্রেনে কাটা পড়ে যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।” এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন। নিহত শিশুদের নাম তাৎক্ষণিকভাবে জানা গেলেও পরিচয় জানা যায়নি।
ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রেনে কাটা পড়ে যমজ তাইব (৫) ও তাহমিদ (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া রেলস্টেশনের অদূরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেন দ্রুতগতিতে যাওয়ার সময় অসাবধানতাবশত রেললাইনে উঠে পড়লে যমজ দুই শিশু ট্রেনের নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি, ট্রেনে কাটা পড়ে যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।”
এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন। নিহত শিশুদের নাম তাৎক্ষণিকভাবে জানা গেলেও পরিচয় জানা যায়নি।
What's Your Reaction?