‘একাত্তরের স্বাধীনতা ও চব্বিশের জুলাই বিপ্লব জাতীয় মুক্তির পথ’

১৯৭১ সালের মহান স্বাধীনতা এবং ’২৪-এর জুলাই বিপ্লবকে ‘জাতীয় মুক্তির পথ’ হিসেবে অভিহিত করেছেন প্যাট্রিয়টস অব বাংলাদেশ এবং বাংলাদেশ ফোরাম যুক্তরাষ্ট্রের নেতারা। তারা বলেছেন, স্বাধীনতার চেতনা, মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সামনে রেখে বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ করতে হবে। অন্যথায় আমাদের সব অর্জন ভূলুণ্ঠিত হবে।  সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় নিউইয়র্কের একটি হোটেলে প্যাট্রিয়টস অব বাংলাদেশ এবং বাংলাদেশ ফোরাম এর যৌথ উদ্যোগে গোলটেবিল বৈঠকে নেতারা এসব কথা বলেন।  জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এস এম রহমত উল্লাহ ভূঁইয়া বলেন, দীর্ঘদিন পর বিএনপি আজ ক্ষমতায় আসার পর দেশের রক্তঝরা জুলাই শহীদদের কথা ভুলে গিয়ে ফ্যাসিবাদের নতুন পথে হাঁটতে শুরু করেছে। বিএনপির কাছে এটা কাম্য নয়।  তিনি বলেন, অরক্ষিত স্বাধীনতাকে রক্ষার প্রয়োজনে ’২৪-এর জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। জনগণের ওপর আওয়ামী ফ্যাসিবাদের বৈষম্যমূলক আচরণ এবং একতরফা শোষণ নীতির কারণে এই বিপ্লব ছিলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। জুলাই সনদের উপর অনৈতিক হস্তক্ষেপ করলে আবারও দেশ-বি

‘একাত্তরের স্বাধীনতা ও চব্বিশের জুলাই বিপ্লব জাতীয় মুক্তির পথ’

১৯৭১ সালের মহান স্বাধীনতা এবং ’২৪-এর জুলাই বিপ্লবকে ‘জাতীয় মুক্তির পথ’ হিসেবে অভিহিত করেছেন প্যাট্রিয়টস অব বাংলাদেশ এবং বাংলাদেশ ফোরাম যুক্তরাষ্ট্রের নেতারা। তারা বলেছেন, স্বাধীনতার চেতনা, মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সামনে রেখে বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ করতে হবে। অন্যথায় আমাদের সব অর্জন ভূলুণ্ঠিত হবে। 

সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় নিউইয়র্কের একটি হোটেলে প্যাট্রিয়টস অব বাংলাদেশ এবং বাংলাদেশ ফোরাম এর যৌথ উদ্যোগে গোলটেবিল বৈঠকে নেতারা এসব কথা বলেন। 

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এস এম রহমত উল্লাহ ভূঁইয়া বলেন, দীর্ঘদিন পর বিএনপি আজ ক্ষমতায় আসার পর দেশের রক্তঝরা জুলাই শহীদদের কথা ভুলে গিয়ে ফ্যাসিবাদের নতুন পথে হাঁটতে শুরু করেছে। বিএনপির কাছে এটা কাম্য নয়। 

তিনি বলেন, অরক্ষিত স্বাধীনতাকে রক্ষার প্রয়োজনে ’২৪-এর জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। জনগণের ওপর আওয়ামী ফ্যাসিবাদের বৈষম্যমূলক আচরণ এবং একতরফা শোষণ নীতির কারণে এই বিপ্লব ছিলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। জুলাই সনদের উপর অনৈতিক হস্তক্ষেপ করলে আবারও দেশ-বিদেশ থেকে গণঅভ্যুত্থানের ডাক আসতে পারে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ফোরামের সদস্য সচিব এমদাদ চৌধুরী দীপু বলেন, স্বাধীনতা শুধু একটি ঐতিহাসিক অর্জন নয়, এটি একটি চলমান দায়িত্ব। আজকের প্রেক্ষাপটে মানবাধিকার, আইনের শাসন ও গণতান্ত্রিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমাদের নতুন করে রাষ্ট্র বিনির্মাণের পথ ভাবতে হবে।

প্যাট্রিয়টস অব বাংলাদেশ-এর আবদুল কাদের এবং বাংলাদেশ ফোরামের যুগ্ম আহ্বায়ক মিসবাহ উদ্দীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সংগঠনের নেতা আজিজুর রহমান, তুহিন মালিক, নুরুল হক চৌধুরী, জেএসএফের সভাপতি হাজী আনোয়ার হোসেন, কমিউনিটি লিডার মোহাম্মদ জাবেদ উদ্দিন, মোহাম্মদ জহিরুল হক মুকুল, এনসিপি নেতা রাকিব, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি দিপু চৌধুরী, বাংলাদেশ ফোরামের আবদুল আলীম, নাজমুল হক তালুকদার, রুকসানা পারভিন, সালাউদ্দিন রহমান, বকুল আহমেদ, আবুল হোসাইন, কাজল আহমেদ প্রমুখ।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow