একাত্তর টিভির সিইও মোজাম্মেল ও তার পরিবারের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

  একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোজাম্মেল হক বাবু, তার স্ত্রী অপরাজিতা হক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালত সূত্র জানায়, দুদকের আবেদনে বলা হয়েছে মোজাম্মেল হক বাবু, তার স্ত্রী, কন্যা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নামে বিভিন্ন অস্থাবর সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে উঠে এসেছে। তবে অনুসন্ধান চলাকালে এসব সম্পদের বিপরীতে কোনো নির্ভরযোগ্য ও বৈধ আয়ের উৎস পাওয়া যায়নি। সম্পদগুলো হস্তান্তর ও স্থানান্তরের মাধ্যমে প্রকৃত উৎস আড়াল করার চেষ্টা করা হয়েছে, যা মানিলন্ডারিং অপরাধের ইঙ্গিত দেয়। দুদক আরও জানায়, অভিযোগ সংশ্লিষ্ট এসব সম্পদ ভবিষ্যতে হস্তান্তর, দলিল সম্পাদন বা অন্য কোনো পদ্ধতিতে মালিকানা পরিবর্তনের আশঙ্কা রয়েছে। এ কারণে সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।  এমডিএএ/এসএনআর

একাত্তর টিভির সিইও মোজাম্মেল ও তার পরিবারের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

 

একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোজাম্মেল হক বাবু, তার স্ত্রী অপরাজিতা হক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালত সূত্র জানায়, দুদকের আবেদনে বলা হয়েছে মোজাম্মেল হক বাবু, তার স্ত্রী, কন্যা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নামে বিভিন্ন অস্থাবর সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে উঠে এসেছে।

তবে অনুসন্ধান চলাকালে এসব সম্পদের বিপরীতে কোনো নির্ভরযোগ্য ও বৈধ আয়ের উৎস পাওয়া যায়নি। সম্পদগুলো হস্তান্তর ও স্থানান্তরের মাধ্যমে প্রকৃত উৎস আড়াল করার চেষ্টা করা হয়েছে, যা মানিলন্ডারিং অপরাধের ইঙ্গিত দেয়।

দুদক আরও জানায়, অভিযোগ সংশ্লিষ্ট এসব সম্পদ ভবিষ্যতে হস্তান্তর, দলিল সম্পাদন বা অন্য কোনো পদ্ধতিতে মালিকানা পরিবর্তনের আশঙ্কা রয়েছে। এ কারণে সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

 এমডিএএ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow