একাধিক স্ক্রিনশট ফাঁস করলেন ঢাবি শিক্ষক মোনামি

বিভিন্ন মোবাইল নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। রোববার নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন। পোস্টে তিনি একাধিক স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে দেখা যায়, বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তাকে ফোন করা হয়েছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেহরীন আমিন লেখেন, ১৩ ফেব্রুয়ারির পর থেকে তিনি অসংখ্য মৃত্যুর হুমকির মুখোমুখি হচ্ছেন, এটি তার মধ্যে একটি মাত্র ঘটনা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে মেনশন করে তিনি প্রশ্ন তোলেন, এটি কি তাদের ঘোষিত “নারীবান্ধব এবং নিরাপদ” বাংলাদেশ। সবশেষে তিনি লেখেন, 'সকল মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই ৩১ জুলাই ২০২৪ থেকেই প্রস্তুত আছি। এর আগে ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করা এবং অশালীন মন্তব্য করার অভিযোগে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন মোনামি।

একাধিক স্ক্রিনশট ফাঁস করলেন ঢাবি শিক্ষক মোনামি

বিভিন্ন মোবাইল নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। রোববার নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।

পোস্টে তিনি একাধিক স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে দেখা যায়, বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তাকে ফোন করা হয়েছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেহরীন আমিন লেখেন, ১৩ ফেব্রুয়ারির পর থেকে তিনি অসংখ্য মৃত্যুর হুমকির মুখোমুখি হচ্ছেন, এটি তার মধ্যে একটি মাত্র ঘটনা।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে মেনশন করে তিনি প্রশ্ন তোলেন, এটি কি তাদের ঘোষিত “নারীবান্ধব এবং নিরাপদ” বাংলাদেশ।

সবশেষে তিনি লেখেন, 'সকল মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই ৩১ জুলাই ২০২৪ থেকেই প্রস্তুত আছি।

এর আগে ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করা এবং অশালীন মন্তব্য করার অভিযোগে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন মোনামি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow