একুশে পদক দিতে বললেন তুষার, সালমান মুক্তাদির চাইলেন ভিসা

অভিনেতা ও ইউটিউবার সালমান মুক্তাদির সামাজিক মাধ্যমে সরব থাকেন। বিভিন্ন রাজনৈতিক পোস্টও দিয়ে থাকেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। এবার তাকে একুশে পদক দেওয়ার অনুরোধ করে সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন তুষার। আজ রোববার নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘সালমান মুক্তাদিকে একুশে পদক দিতে বিশেষ আবেদন ও অনুরোধ করছি l এটা একটা সিরিয়াস পোস্ট l সে প্রথম ইংলিশ অক্ষরে বাংলা বই লিখেছিল বলে শুনেছি l’ তুষারের ওই পোস্ট শেয়ার করে সালমানও দিয়েছেন পাল্টা পোস্ট। তিনি লিখেছেন, ‘একুশে পদক লাগবে না, ভিসা দেওয়ার জন্য অনুরোধ করছি। তুষার ভাই, প্লিজ এডিট করেন।’আরও পড়ুনযে কারণে সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে বললেন আব্দুন নূর তুষারভিসা জটিলতা কাটিয়ে ভারতে শাকিব খান, শুরু হলো ‘প্রিন্স’-এর শুটিং নেটিজেনরা পোস্টটি হাস্যরসাত্মকভাবে নিয়েছেন। পোস্টে ‘হা হা’ রিয়্যাক্টের আধিপত্য লক্ষ্য করা গেছে। একজন মন্তব্য করেছেন, ‘একটা জাতের পোস্ট দেখলাম অনেকদিন পর।’ অন্যদিকে সালমানের প্রতিক্রিয়াতেও হাস্যরস ছড়িয়ে গেছে। এদিকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে, এব

একুশে পদক দিতে বললেন তুষার, সালমান মুক্তাদির চাইলেন ভিসা

অভিনেতা ও ইউটিউবার সালমান মুক্তাদির সামাজিক মাধ্যমে সরব থাকেন। বিভিন্ন রাজনৈতিক পোস্টও দিয়ে থাকেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। এবার তাকে একুশে পদক দেওয়ার অনুরোধ করে সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার।

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন তুষার। আজ রোববার নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘সালমান মুক্তাদিকে একুশে পদক দিতে বিশেষ আবেদন ও অনুরোধ করছি l এটা একটা সিরিয়াস পোস্ট l সে প্রথম ইংলিশ অক্ষরে বাংলা বই লিখেছিল বলে শুনেছি l’

তুষারের ওই পোস্ট শেয়ার করে সালমানও দিয়েছেন পাল্টা পোস্ট। তিনি লিখেছেন, ‘একুশে পদক লাগবে না, ভিসা দেওয়ার জন্য অনুরোধ করছি। তুষার ভাই, প্লিজ এডিট করেন।’

আরও পড়ুন
যে কারণে সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে বললেন আব্দুন নূর তুষার
ভিসা জটিলতা কাটিয়ে ভারতে শাকিব খান, শুরু হলো ‘প্রিন্স’-এর শুটিং

নেটিজেনরা পোস্টটি হাস্যরসাত্মকভাবে নিয়েছেন। পোস্টে ‘হা হা’ রিয়্যাক্টের আধিপত্য লক্ষ্য করা গেছে। একজন মন্তব্য করেছেন, ‘একটা জাতের পোস্ট দেখলাম অনেকদিন পর।’

অন্যদিকে সালমানের প্রতিক্রিয়াতেও হাস্যরস ছড়িয়ে গেছে।

এদিকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে, এবারের একুশে পদক ২৬, যেখানে কিংবদন্তি গায়ক ও গিটারিস্ট আইয়ুব বাচ্চু, চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতা সহ ১০ জন পাবেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow