একুশে বইমেলা উপলক্ষে ড্যাফোডিল প্রেসের ৭টি নতুন বই উন্মোচন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নিজস্ব প্রকাশনা সংস্থা ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রেস’-এর উদ্যোগে অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে প্রকাশিত ৭টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) সাভারে অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটির স্থায়ী ক্যাম্পাসের কবি নজরুল এডুপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, লেখক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বইগুলোর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. হামিদুল হক খান এবং বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইইউ প্রেসের এডিটোরিয়াল বোর্ডের কনভেনার অধ্যাপক এ এম এম হামিদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে ড্যাফোডিল ইউনিভার্সিটি প্রেসের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন বিভাগের শিক্ষক, বইগুলোর লেখক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল বলেন, একটি বিশ্ববিদ্
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নিজস্ব প্রকাশনা সংস্থা ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রেস’-এর উদ্যোগে অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে প্রকাশিত ৭টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) সাভারে অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটির স্থায়ী ক্যাম্পাসের কবি নজরুল এডুপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, লেখক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বইগুলোর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. হামিদুল হক খান এবং বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইইউ প্রেসের এডিটোরিয়াল বোর্ডের কনভেনার অধ্যাপক এ এম এম হামিদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে ড্যাফোডিল ইউনিভার্সিটি প্রেসের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন বিভাগের শিক্ষক, বইগুলোর লেখক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের মানদণ্ড ও শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয় তার গবেষণাপত্র এবং জ্ঞানভিত্তিক প্রকাশনার মাধ্যমে। ডিআইইউ প্রেস মানসম্পন্ন বই প্রকাশের মাধ্যমে পাঠকদের জ্ঞানতৃষ্ণা মেটাতে এবং একটি মেধাবী ও সৃজনশীল সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এবারের বইমেলায় প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে প্রযুক্তিবিষয়ক বই সাদমান সাদিক খান, মো. মিজানুর রহমান, মো. সাকিবুর রহমান, আমিনুল হকের ‘মেশিন লার্নিং থেকে ডিপ লার্নিং: ধারণা, অ্যালগরিদম এবং প্রয়োগ’, অপূর্ব ঘোষের একাডেমিক বই ‘An Introduction to Matrices for Tomorrow’s Multimedia Professionals’, মো. নাজমুল হাসানের অনুপ্রেরণামূলক বই ‘আনলকিং লিডারশিপ: দ্যা ভলান্টিয়ারিং জার্নি’ এবং আনোয়ার পারভেজের ‘বিজ্ঞানীদের হৃদপিণ্ড’। সাহিত্যের শাখায় রয়েছে নিবেদিতা চৌধুরীর ইংরেজি কাব্যগ্রন্থ ‘Whispers of a Serene Heart’, আল মুনাফ রাজুর ‘অন্তর আত্মার প্রতিধ্বনি’ এবং তসলিম পাটোয়ারীর কাব্যগ্রন্থ ‘বিলাপ’।
বইগুলো অমর একুশে বইমেলার পাশাপাশি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব কিয়স্ক শপ এবং জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম রকমারি ডটকম (rokomari.com), দুর্বারশপ (durbarshop.com) ও প্রথমা ডটকম (prothoma.com)-এ পাওয়া যাচ্ছে। মেলা চলাকালীন বইগুলো ‘পুস্তক প্রকাশন’ (স্টল নম্বর ৪২২) এবং ‘মাতৃভাষা প্রকাশ’ (স্টল নম্বর ৬০৯-৬১৩)-এ সংগ্রহ করা যাবে।
What's Your Reaction?