একের পর এক আক্রমণ করেও ড্র কলম্বিয়া-পর্তুগাল ম্যাচ
একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি কলম্বিয়া। আক্রমণ বেশি করেছে কলম্বিয়া। সেই তুলনায় সেভাবে আক্রমণ করতে পারেনি পর্তুগাল। শেষ মুহূর্তে কলম্বিয়া একটি গোলের দেখা পেলেও তা বাতিল হয় অফসাইডে। ফলে ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে কলম্বিয়া আর রানার্সআপ হয়ে পর্তুগাল। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ‘কে ’ গ্রুপের ম্যাচটির স্কোরলাইন ০-০ হলেও মাঠের খেলা ছিল দারুণ উপভোগ্য। অসংখ্য আক্রমণ, সুযোগ সৃষ্টি আর লড়াইয়ে ভরপুর এই ম্যাচে গোলের অভাব থাকলেও বিনোদনের কোনো ঘাটতি ছিল না। এ বছর এর চেয়ে ভালো গোলশূন্য ম্যাচ দেখা কঠিনই হতে পারে। দুই দল সবমিলিয়ে ৩৯টি শট নিয়েছে। যার ২৬টিই কলম্বিয়া। তারা লক্ষ্যে রাখে ৬টি। ১৩ শট নিয়ে মাত্র দুটি লক্ষ্যে রাখতে পেরেছে পর্তুগাল। সেই দুটি আবার ছিল প্রথমার্ধেই। দ্বিতীয়ার্ধের খেলায় একটিও লক্ষ্যে রাখতে পারেনি রোনালদোর দল। ম্যাচের অতিরিক্ত সময়ে শর্ট কর্নার থেকে আসা আরেকটি ক্রসে বল জালে জড়ান ডেভিনসন সানচেজ। তবে সঙ্গেসঙ্গেই অফসাইডের পতাকা তোলেন সহকারী রেফারি। রিপ্লেতে তাকে অনসাইড বলেই মনে হলেও ভিএআর পর্যালোচনার পরও অফসাইডের সিদ্ধান্ত বহাল থাকে। ফলে গোলটি বা
একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি কলম্বিয়া। আক্রমণ বেশি করেছে কলম্বিয়া। সেই তুলনায় সেভাবে আক্রমণ করতে পারেনি পর্তুগাল।
শেষ মুহূর্তে কলম্বিয়া একটি গোলের দেখা পেলেও তা বাতিল হয় অফসাইডে। ফলে ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে কলম্বিয়া আর রানার্সআপ হয়ে পর্তুগাল।
যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ‘কে ’ গ্রুপের ম্যাচটির স্কোরলাইন ০-০ হলেও মাঠের খেলা ছিল দারুণ উপভোগ্য। অসংখ্য আক্রমণ, সুযোগ সৃষ্টি আর লড়াইয়ে ভরপুর এই ম্যাচে গোলের অভাব থাকলেও বিনোদনের কোনো ঘাটতি ছিল না। এ বছর এর চেয়ে ভালো গোলশূন্য ম্যাচ দেখা কঠিনই হতে পারে।
দুই দল সবমিলিয়ে ৩৯টি শট নিয়েছে। যার ২৬টিই কলম্বিয়া। তারা লক্ষ্যে রাখে ৬টি। ১৩ শট নিয়ে মাত্র দুটি লক্ষ্যে রাখতে পেরেছে পর্তুগাল। সেই দুটি আবার ছিল প্রথমার্ধেই। দ্বিতীয়ার্ধের খেলায় একটিও লক্ষ্যে রাখতে পারেনি রোনালদোর দল।
ম্যাচের অতিরিক্ত সময়ে শর্ট কর্নার থেকে আসা আরেকটি ক্রসে বল জালে জড়ান ডেভিনসন সানচেজ। তবে সঙ্গেসঙ্গেই অফসাইডের পতাকা তোলেন সহকারী রেফারি। রিপ্লেতে তাকে অনসাইড বলেই মনে হলেও ভিএআর পর্যালোচনার পরও অফসাইডের সিদ্ধান্ত বহাল থাকে। ফলে গোলটি বাতিল হওয়ায় হতাশ হতে হয় কলম্বিয়াকে।
শেষ পর্যন্ত আর কোনো দলই পারেনি গোল করতে। গোলশূন্য সমতায় শেষ হয়েছে ম্যাচটি। দুই দলই চলে গেছে রাউন্ড অব ৩২-এ। শেষ ৩২–এ রোনালদোদের প্রতিপক্ষ লুকা মদরিচের ক্রোয়েশিয়া।
আইএন
What's Your Reaction?