একের পর এক বিস্ফোরণে কাঁপছে ইরানের বন্দর আব্বাস ও বুশেহর

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বন্দর আব্বাসসহ কয়েকটি এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। মঙ্গলবার ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, বন্দর আব্বাসের পাশাপাশি বুশেহর শহরের চারটি স্থানে প্রজেক্টাইল আঘাত হেনেছে।  এ ছাড়া ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। ঘটনাগুলোর প্রকৃতি ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কাছে মন্তব্য চাওয়া হয়েছে। তবে বিবিসি এখনো কোনো প্রতিক্রিয়া পায়নি বলে জানিয়েছে।  ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনা এবং উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার মধ্যেই এসব বিস্ফোরণের খবর সামনে এলো।

একের পর এক বিস্ফোরণে কাঁপছে ইরানের বন্দর আব্বাস ও বুশেহর

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বন্দর আব্বাসসহ কয়েকটি এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। মঙ্গলবার ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, বন্দর আব্বাসের পাশাপাশি বুশেহর শহরের চারটি স্থানে প্রজেক্টাইল আঘাত হেনেছে। 

এ ছাড়া ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

ঘটনাগুলোর প্রকৃতি ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কাছে মন্তব্য চাওয়া হয়েছে। তবে বিবিসি এখনো কোনো প্রতিক্রিয়া পায়নি বলে জানিয়েছে। 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনা এবং উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার মধ্যেই এসব বিস্ফোরণের খবর সামনে এলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow