এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের ধাক্কা, নিহত ২
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মালবাহী পিকআপের চালক ও তার সহযোগী (হেলপার) নিহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোর জেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা চালক সুজন (৩৭) এবং খুলনা জেলার ডুমুরিয়া এলাকার বাসিন্দা হেলপার ইছারুল (২৫)। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যশোর থেকে সবজি ও কাঁচামাল নিয়ে পিকআপটি ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সামনে থাকা একটি অজ্ঞাত যানের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সুজন প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় হেলপার ইছারুলকে উদ্ধার করে পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নিলয় মৃত ঘোষণা করেন। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ২টা ১৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা ক্ষতিগ্রস্ত গাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মালবাহী পিকআপের চালক ও তার সহযোগী (হেলপার) নিহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর জেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা চালক সুজন (৩৭) এবং খুলনা জেলার ডুমুরিয়া এলাকার বাসিন্দা হেলপার ইছারুল (২৫)।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যশোর থেকে সবজি ও কাঁচামাল নিয়ে পিকআপটি ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সামনে থাকা একটি অজ্ঞাত যানের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সুজন প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় হেলপার ইছারুলকে উদ্ধার করে পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নিলয় মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ২টা ১৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা ক্ষতিগ্রস্ত গাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
হাসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই ঘাতক অজ্ঞাত গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে মরদেহ দুটি হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
What's Your Reaction?