এক প্যাকেট খাবারের আশায় উপজেলা চত্বরে ২৫ পরিবারের অপেক্ষা

লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তার তীব্র ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৫ অসহায় পরিবার এক প্যাকেট শুকনো খাবারের আশায় উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছে। দীর্ঘ সময় অপেক্ষার পরও কোনো ত্রাণ সহায়তা না পেয়ে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন নদীভাঙনের শিকার এ মানুষেরা। রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সরেজমিনে দেখা যায়, উপজেলার বৈরাতী এলাকার তিস্তা ভাঙনে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের নারী, পুরুষ ও শিশুরা খাবারের আশায় সেখানে অবস্থান করছেন। ক্ষতিগ্রস্তরা জানান, তাদের অনেকেই দিনমজুর। নদীভাঙনের শিকার হওয়ার পাশাপাশি বর্তমানে কাজ না থাকায় চরম খাদ্য সংকটে দিন পার করছেন তারা। এর আগে গত বুধবার (৫ আগস্ট) ত্রাণ সহায়তার আশায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কাছে নিজেদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপিও জমা দিয়েছিলেন তারা। আরও পড়ুন দুই বছরের পাওনা না পেয়ে ক্ষুব্ধ শ্রমিক, বন্ধ বাফার গোডাউনের কার্যক্রম তাদের অভিযোগ, রোববার সকাল থেকে তারা উপজেলা পরিষদ চত্বরে অবস্থান করলেও তাদের সহায়তার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এক প্যাকেট শুকনো খ

এক প্যাকেট খাবারের আশায় উপজেলা চত্বরে ২৫ পরিবারের অপেক্ষা

লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তার তীব্র ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৫ অসহায় পরিবার এক প্যাকেট শুকনো খাবারের আশায় উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছে। দীর্ঘ সময় অপেক্ষার পরও কোনো ত্রাণ সহায়তা না পেয়ে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন নদীভাঙনের শিকার এ মানুষেরা।

রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সরেজমিনে দেখা যায়, উপজেলার বৈরাতী এলাকার তিস্তা ভাঙনে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের নারী, পুরুষ ও শিশুরা খাবারের আশায় সেখানে অবস্থান করছেন।

ক্ষতিগ্রস্তরা জানান, তাদের অনেকেই দিনমজুর। নদীভাঙনের শিকার হওয়ার পাশাপাশি বর্তমানে কাজ না থাকায় চরম খাদ্য সংকটে দিন পার করছেন তারা। এর আগে গত বুধবার (৫ আগস্ট) ত্রাণ সহায়তার আশায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কাছে নিজেদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপিও জমা দিয়েছিলেন তারা।

তাদের অভিযোগ, রোববার সকাল থেকে তারা উপজেলা পরিষদ চত্বরে অবস্থান করলেও তাদের সহায়তার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এক প্যাকেট শুকনো খাবারের জন্য দীর্ঘ প্রহর গুনতে গুনতে নারী ও শিশুসহ অনেকেই ক্ষুধার্ত ও ক্লান্ত হয়ে পড়েন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মহসীন ইসলাম শাওন/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow