এক ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ ইরানি ফুটবলারের
শুধু মাঠের লড়াই নয়, এবারের বিশ্বকাপে মাঠের বাইরে কঠিন এক পরিস্থিতির বিপক্ষে লড়াই করতে হচ্ছে ইরানি ফুটবল দলকে। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বেশ জটিলতা ছিল। ভিসা দিচ্ছিল না যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। অবশেষে ভিসা দিলেও শর্ত জুড়ে দেয়, ম্যাচের দিন সকালে এসে খেলা শেষ করার পর একই দিন তাদের ফিরে যেতে হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরই যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ থেকে দ্রুত দেশটি ত্যাগ করার জন্য ইরানি ফুটবল দলকে নির্দেশ দেওয়া হয়েছিল বলে অভিযোগ তোলা হয়েছে। এখন জানা যাচ্ছে, ভিসার বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। কারণ, এক ম্যাচ খেলার পর ইরানের এক ফুটবলারের ভিসার মেয়াদই শেষ হয়ে গেছে। ইরান জাতীয় দলের উইঙ্গার মেহদি তোরাবি যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য যে ভিসা পেয়েছিলেন, সেটার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিশ্বকাপে তার বাকি ম্যাচগুলো খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ (ইরনা) জানায়, তোরাবিকে দলের অন্য খেলোয়াড়দের মতো একাধিকবার যাতায়াতের (মাল্টিপল-এন্ট্রি) ভিসা দেওয়া হয়নি। তিনি পেয়েছিলেন একবার প্রবেশের (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে
শুধু মাঠের লড়াই নয়, এবারের বিশ্বকাপে মাঠের বাইরে কঠিন এক পরিস্থিতির বিপক্ষে লড়াই করতে হচ্ছে ইরানি ফুটবল দলকে। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বেশ জটিলতা ছিল। ভিসা দিচ্ছিল না যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। অবশেষে ভিসা দিলেও শর্ত জুড়ে দেয়, ম্যাচের দিন সকালে এসে খেলা শেষ করার পর একই দিন তাদের ফিরে যেতে হবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরই যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ থেকে দ্রুত দেশটি ত্যাগ করার জন্য ইরানি ফুটবল দলকে নির্দেশ দেওয়া হয়েছিল বলে অভিযোগ তোলা হয়েছে। এখন জানা যাচ্ছে, ভিসার বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। কারণ, এক ম্যাচ খেলার পর ইরানের এক ফুটবলারের ভিসার মেয়াদই শেষ হয়ে গেছে।
ইরান জাতীয় দলের উইঙ্গার মেহদি তোরাবি যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য যে ভিসা পেয়েছিলেন, সেটার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিশ্বকাপে তার বাকি ম্যাচগুলো খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ (ইরনা) জানায়, তোরাবিকে দলের অন্য খেলোয়াড়দের মতো একাধিকবার যাতায়াতের (মাল্টিপল-এন্ট্রি) ভিসা দেওয়া হয়নি। তিনি পেয়েছিলেন একবার প্রবেশের (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে লস অ্যাঞ্জেলেস থেকে মেক্সিকোর তিহুয়ানায় বেজ ক্যাম্পে ফেরার পর তার সেই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।
ইরনার প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে তোরাবির ভিসা আর কার্যকর নেই। ফলে পরের ম্যাচগুলোতে ইরান জাতীয় দলের সঙ্গে থাকতে নতুন ভিসার প্রয়োজন হবে। এ কারণে ইরান ফুটবল ফেডারেশন ইতোমধ্যে তার জন্য নতুন ভিসা পাওয়ার উদ্যোগ নিয়েছে।
তবে তোরাবি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ত্যাগ করতে পেরেছেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। যদিও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ম্যাচ শেষে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোর উদ্দেশে রওনা হওয়া বিমানে জাতীয় দলের সব সদস্যই ছিলেন।
এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ কিংবা বিশ্বকাপ আয়োজকদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ইরান দলের জন্য ভিসা সমস্যা নতুন নয়। দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা অবসানের জন্য একটি কাঠামোগত সমঝোতা হলেও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ইরান তাদের বিশ্বকাপ ক্যাম্প যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোর তিহুয়ানায় স্থাপন করেছে। ফলে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ খেলতে তাদের বারবার যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বের হতে হচ্ছে।
এর আগেও ইরানি কর্মকর্তারা অভিযোগ করেছিলেন যে, দলের প্রতিনিধিদলের প্রায় ১৫ সদস্য যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। তাদের মধ্যে ফেডারেশনের কর্মকর্তা, সহায়ক স্টাফ ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরাও ছিলেন।
ভিসা জটিলতা ছাড়াও সম্প্রতি ইরান দলের অধিনায়ক মেহদি তারেমি এবং এক স্টাফ সদস্য লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে ইমিগ্রেশন সংক্রান্ত সমস্যার মুখোমুখি হন। নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর যুক্তরাষ্ট্র ত্যাগের সময় তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বলে জানিয়েছে ইরনা।
এদিকে ইরানের কোচ আমির গালেনোই আগেই অভিযোগ করেছেন, বিশ্বকাপে তাদের দল সবচেয়ে বেশি ভোগান্তির শিকার। ম্যাচ শেষে বিশ্রামের সুযোগ না দিয়ে দ্রুত মেক্সিকোয় ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
গ্রুপ ‘জি’-তে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইরান। আগামী রোববার লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে তারা। এরপর ২৬ জুন সিয়াটলে গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ মিশর।
তবে মাঠের লড়াইয়ের আগে এখন ইরানের বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে ভিসা ও যাতায়াতসংক্রান্ত জটিলতা। বিশেষ করে মেহদি তোরাবির নতুন ভিসা না পাওয়া পর্যন্ত তার বিশ্বকাপ যাত্রা অনিশ্চয়তার মধ্যেই রয়ে যাচ্ছে।
আইএইচএস/
What's Your Reaction?