এক রাতেই তারকা কাবরালের প্রেমিকা, কে এই সুন্দরী?

কেপ ভার্দের ফুটবল তারকা সিডনি লোপেজ কাবরালের সঙ্গে তার প্রেমিকা জেলি দা ক্রুজের আবেগঘন ছবি মুহুর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অসাধারণ সেই গোলের পরে কাবরাল ছুটে চলে যান গ্যালারিতে। সেখানে তার প্রেমিকা জেলি ছুটে চলে আসেন। কাবরালকে জড়িয়ে ধরেন তিনি। সেই মুহূর্ত নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।  এই হৃদয়ছোঁয়া উদযাপনের পর সোশ্যাল মিডিয়ায় দু’জনের ফলোয়ার বেড়ে গেছে। জেলি দা ক্রুজের ইনস্টাগ্রাম ফলোয়ার এক লাফে ১৪,৮০০ ছাড়িয়ে যায়, আর কাব্রালের ফলোয়ার  পৌঁছে যায় ২,৬০,০০০-এর বেশি। জেলি ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর। তিনি কমিউনিকেশন ও হিউম্যান রিসোর্সেস বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। জেলি দা ক্রুজ তার ভালবাসার মানুষ কাবরালকে নিয়ে ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘আমি তোমার জন্য ভীষণ গর্বিত। মাঠে ও মাঠের বাইরে তুমি যে ধরনের মানুষ, তার জন্যই তুমি এই সাফল্যের যোগ্য। আমি সবসময়ে তোমার সবচেয়ে বড় সমর্থক হয়ে থাকব, ভাল-মন্দ সব সময়। আমি তোমাকে ভালোবাসি।’  ৯০ মিনিটের শেষে খেলার ফল ছিল ১-১। অতিরিক্ত সময়ের শুরুতে লিসান্দ্রো মার্টিনেজের গোলে আবার এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু কেপ ভার্দের কাবরাল এক অসাধারণ গোল করে ম্যাচে

এক রাতেই তারকা কাবরালের প্রেমিকা, কে এই সুন্দরী?

কেপ ভার্দের ফুটবল তারকা সিডনি লোপেজ কাবরালের সঙ্গে তার প্রেমিকা জেলি দা ক্রুজের আবেগঘন ছবি মুহুর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অসাধারণ সেই গোলের পরে কাবরাল ছুটে চলে যান গ্যালারিতে। সেখানে তার প্রেমিকা জেলি ছুটে চলে আসেন। কাবরালকে জড়িয়ে ধরেন তিনি। সেই মুহূর্ত নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। 

এই হৃদয়ছোঁয়া উদযাপনের পর সোশ্যাল মিডিয়ায় দু’জনের ফলোয়ার বেড়ে গেছে। জেলি দা ক্রুজের ইনস্টাগ্রাম ফলোয়ার এক লাফে ১৪,৮০০ ছাড়িয়ে যায়, আর কাব্রালের ফলোয়ার  পৌঁছে যায় ২,৬০,০০০-এর বেশি।

জেলি ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর। তিনি কমিউনিকেশন ও হিউম্যান রিসোর্সেস বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। জেলি দা ক্রুজ তার ভালবাসার মানুষ কাবরালকে নিয়ে ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘আমি তোমার জন্য ভীষণ গর্বিত। মাঠে ও মাঠের বাইরে তুমি যে ধরনের মানুষ, তার জন্যই তুমি এই সাফল্যের যোগ্য। আমি সবসময়ে তোমার সবচেয়ে বড় সমর্থক হয়ে থাকব, ভাল-মন্দ সব সময়। আমি তোমাকে ভালোবাসি।’ 

৯০ মিনিটের শেষে খেলার ফল ছিল ১-১। অতিরিক্ত সময়ের শুরুতে লিসান্দ্রো মার্টিনেজের গোলে আবার এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু কেপ ভার্দের কাবরাল এক অসাধারণ গোল করে ম্যাচে ফেরান কেপ ভার্দেকে। বক্সের বাঁ দিক থেকে ডান পায়ে কাট করে দুর্দান্ত রামধুনর মতো বাঁক খাওয়ানো শটে বল জড়ান কাবরাল। এমি মার্টিনেজ শরীর ছুড়েও তা বাঁচাতে পারেননি। 

তারপরই কেপ ভার্দের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে। ব্রিটিশ ধারাভাষ্যকাররা এই গোলকে ‘অবিশ্বাস্য মানের’ বলেও মন্তব্য করেন। যদিওবা শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় কাবরাল-ভোজিনহাদের। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow