এক শতাংশও ভোট পায়নি তিনবারের বিরোধী দল জাপা

সদস্য সমাপ্ত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক শতাংশও ভোট পায়নি এক সময়ের বিরোধীদল জাতীয় পার্টি (জাপা)। লাঙল প্রতীকে ১৯৯ জন প্রার্থী দিয়ে দলটি মাত্র ০ দশমিক ৮৯ শতাংশ ভোট পেয়েছে। অথচ আগের তিন সংসদে যেভাবেই হোক বিরোধী দল ছিল দলটি। রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে। ইসি থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, এ প্রথম দলটির কোনো প্রার্থী নির্বাচনে জয়ী হতে পারেননি। এমনকি জাপার ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর বিভাগের ৩৩টি আসনের একটিতেও জয় পায়নি দলটি। জাপার দীর্ঘ তিন দশকের প্রভাবের অবসান হলো। অথচ দলটি ২০১৪ সালে দলটি ৩৪টি, ২০১৮ সালে ২২টি এবং ২০২৪ সালে মাত্র ১১টি আসন পায়; যা ছিল ইতিহাসে সর্বনিম্ন। এবারের নির্বাচনে জাপা ১৯৯ আসনে প্রার্থী দিয়ে একটিতেও জয়ী হতে পারেনি। রংপুর-৩ আসনে দলের চেয়ারম্যান জি এম কাদের তৃতীয় অবস্থানে নেমে গেছেন। গাইবান্ধা-১ আসনে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীও মূল প্রতিদ্বন্দ্বিতায় টিকতে পারেননি। তিনি জামানত রক্ষার মতো ভোটও পাননি। এমওএস/জেএইচ

এক শতাংশও ভোট পায়নি তিনবারের বিরোধী দল জাপা

সদস্য সমাপ্ত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক শতাংশও ভোট পায়নি এক সময়ের বিরোধীদল জাতীয় পার্টি (জাপা)। লাঙল প্রতীকে ১৯৯ জন প্রার্থী দিয়ে দলটি মাত্র ০ দশমিক ৮৯ শতাংশ ভোট পেয়েছে। অথচ আগের তিন সংসদে যেভাবেই হোক বিরোধী দল ছিল দলটি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

ইসি থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, এ প্রথম দলটির কোনো প্রার্থী নির্বাচনে জয়ী হতে পারেননি। এমনকি জাপার ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর বিভাগের ৩৩টি আসনের একটিতেও জয় পায়নি দলটি। জাপার দীর্ঘ তিন দশকের প্রভাবের অবসান হলো। অথচ দলটি ২০১৪ সালে দলটি ৩৪টি, ২০১৮ সালে ২২টি এবং ২০২৪ সালে মাত্র ১১টি আসন পায়; যা ছিল ইতিহাসে সর্বনিম্ন। এবারের নির্বাচনে জাপা ১৯৯ আসনে প্রার্থী দিয়ে একটিতেও জয়ী হতে পারেনি। রংপুর-৩ আসনে দলের চেয়ারম্যান জি এম কাদের তৃতীয় অবস্থানে নেমে গেছেন। গাইবান্ধা-১ আসনে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীও মূল প্রতিদ্বন্দ্বিতায় টিকতে পারেননি। তিনি জামানত রক্ষার মতো ভোটও পাননি।

এমওএস/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow