‘এখনও বলা যাচ্ছে না’ চাপে থাকার কথা স্বীকার করলেন হ্যাজেলউড

ডারউইন টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে বেশ ভালোভাবেই চাপে রেখেছিলেন জশ হ্যাজেলউড। একাই নিয়েছেন ৬ উইকেট। একই সঙ্গে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার এই পেসার। তবে তার দুর্দান্ত বোলিংয়ের পরও ম্যাচে স্বস্তিতে নেই স্বাগতিকরা। দিন শেষে সংবাদ সম্মেলনে নিজের পারফরম্যান্সের পাশাপাশি বাংলাদেশের বোলিং নিয়েও কথা বলেছেন হ্যাজেলউড। নিজের ফাইফার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে হ্যাজেলউড বলেন, ‘৫ উইকেট পেয়ে ভালো লাগছে। স্মৃতিতে থাকবে অনেক দিন। আমরা আরও ভালো করতে পারতাম। রান আরও কম দেওয়ার সুযোগ ছিল। আজ সবাই ভালো বল করেছে। কিছু ক্যাচ ধরতে পারলে ভালো হতো।’ ম্যাচ জয়ের সম্ভাবনা নিয়ে এখনই নিশ্চিত কোনো মন্তব্য করতে চাননি অজি পেসার। তার মতে, প্রতিটি সেশন ধরে এগোতে হবে তাদের। হ্যাজেলউড বলেন, ‘এখনও বলা যাচ্ছে না। সেশন বাই সেশন এগোতে হবে। চতুর্থ দিন আমাদের ধীরে ধীরে ওদের চাপে ফেলতে হবে। উইকেট অনুযায়ী এখনও অনেক খেলা বাকি। কাল যদি সারা দিন ব্যাট করতে পারি, এরপর পঞ্চম দিনের নাজুক উইকেটের সুবিধা নিয়ে ওদের কিছু উইকেট তুলে নিতে পারি, দেখা যাক কী হয়।’ এদিকে ডারউইনের উইকেট এখনো

‘এখনও বলা যাচ্ছে না’ চাপে থাকার কথা স্বীকার করলেন হ্যাজেলউড

ডারউইন টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে বেশ ভালোভাবেই চাপে রেখেছিলেন জশ হ্যাজেলউড। একাই নিয়েছেন ৬ উইকেট। একই সঙ্গে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার এই পেসার। তবে তার দুর্দান্ত বোলিংয়ের পরও ম্যাচে স্বস্তিতে নেই স্বাগতিকরা। দিন শেষে সংবাদ সম্মেলনে নিজের পারফরম্যান্সের পাশাপাশি বাংলাদেশের বোলিং নিয়েও কথা বলেছেন হ্যাজেলউড।

নিজের ফাইফার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে হ্যাজেলউড বলেন, ‘৫ উইকেট পেয়ে ভালো লাগছে। স্মৃতিতে থাকবে অনেক দিন। আমরা আরও ভালো করতে পারতাম। রান আরও কম দেওয়ার সুযোগ ছিল। আজ সবাই ভালো বল করেছে। কিছু ক্যাচ ধরতে পারলে ভালো হতো।’

ম্যাচ জয়ের সম্ভাবনা নিয়ে এখনই নিশ্চিত কোনো মন্তব্য করতে চাননি অজি পেসার। তার মতে, প্রতিটি সেশন ধরে এগোতে হবে তাদের।

হ্যাজেলউড বলেন, ‘এখনও বলা যাচ্ছে না। সেশন বাই সেশন এগোতে হবে। চতুর্থ দিন আমাদের ধীরে ধীরে ওদের চাপে ফেলতে হবে। উইকেট অনুযায়ী এখনও অনেক খেলা বাকি। কাল যদি সারা দিন ব্যাট করতে পারি, এরপর পঞ্চম দিনের নাজুক উইকেটের সুবিধা নিয়ে ওদের কিছু উইকেট তুলে নিতে পারি, দেখা যাক কী হয়।’

এদিকে ডারউইনের উইকেট এখনো ব্যাটারদের জন্য যথেষ্ট ভালো বলেই মনে করছেন হ্যাজেলউড। ব্যাটারদের নিজেদের শক্তি অনুযায়ী খেলার পরামর্শ দেওয়ার পাশাপাশি বাংলাদেশের বোলিংয়েরও প্রশংসা করেছেন তিনি।

অজি পেসারের ভাষায়, ‘প্রত্যেক ব্যাটার নিজের শক্তির জায়গা বুঝে খেলে। যে যেভাবে স্বাচ্ছন্দ্য, সেভাবে ব্যাট করাই ভালো। পিচ এখনও ব্যাট করার জন্য ভালো। বাংলাদেশ নতুন বলে কিছু উইকেট তুলে নিয়েছে। তারা খুব টাইট বোলিং করেছে।’

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow