এখনো নিখোঁজ বহু মানুষ, উদ্ধার অভিযানের ইতি টানছে ভেনেজুয়েলা

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩ হাজারে পৌঁছেছে। সর্বশেষ সরকারি হিসাবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৫৪ জনে। এখনো কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। ২৪ জুন আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের উত্তরের উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল। সেখানে বহু আবাসিক ভবন ধসে পড়েছে এবং হাজারো মানুষ গৃহহীন হয়ে আশ্রয়কেন্দ্র ও খোলা জায়গায় অবস্থান করছেন। ভূমিকম্পের ১০ দিন পর আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো জীবিতদের খোঁজে অভিযান গুটিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে। দুর্যোগে জীবিত উদ্ধারের সম্ভাবনা সাধারণত প্রথম ৭২ ঘণ্টার মধ্যেই সবচেয়ে বেশি থাকলেও চলতি সপ্তাহেও কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলোর সম্মানে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। তিনি বলেন, দেশ এখনো গভীর শোকের মধ্য দিয়ে যাচ্ছে এবং অনেক পরিবার প্রিয়জনদের খুঁজে পাওয়ার অপেক্ষায় রয়েছে। এদিকে, দুর্যোগ মোকাবিলায় সরকারের ধীর প্রতিক্রিয়া নিয়ে সমালোচনা করেছেন অনেক বাসিন্দা। তাদের অভিযোগ, আন্তর্জাতিক উদ্ধারকারী দল পৌ

এখনো নিখোঁজ বহু মানুষ, উদ্ধার অভিযানের ইতি টানছে ভেনেজুয়েলা

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩ হাজারে পৌঁছেছে। সর্বশেষ সরকারি হিসাবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৫৪ জনে। এখনো কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

২৪ জুন আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের উত্তরের উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল। সেখানে বহু আবাসিক ভবন ধসে পড়েছে এবং হাজারো মানুষ গৃহহীন হয়ে আশ্রয়কেন্দ্র ও খোলা জায়গায় অবস্থান করছেন।

ভূমিকম্পের ১০ দিন পর আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো জীবিতদের খোঁজে অভিযান গুটিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে। দুর্যোগে জীবিত উদ্ধারের সম্ভাবনা সাধারণত প্রথম ৭২ ঘণ্টার মধ্যেই সবচেয়ে বেশি থাকলেও চলতি সপ্তাহেও কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলোর সম্মানে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। তিনি বলেন, দেশ এখনো গভীর শোকের মধ্য দিয়ে যাচ্ছে এবং অনেক পরিবার প্রিয়জনদের খুঁজে পাওয়ার অপেক্ষায় রয়েছে।

এদিকে, দুর্যোগ মোকাবিলায় সরকারের ধীর প্রতিক্রিয়া নিয়ে সমালোচনা করেছেন অনেক বাসিন্দা। তাদের অভিযোগ, আন্তর্জাতিক উদ্ধারকারী দল পৌঁছানোর আগ পর্যন্ত স্বজনদের উদ্ধারে তাদের নিজেদেরই ধ্বংসস্তূপে খোঁজ চালাতে হয়েছে। তবে সরকার দাবি করেছে, উদ্ধার ও ত্রাণকাজে হাজারো সেনা সদস্য ও সরকারি কর্মকর্তাকে মোতায়েন করা হয়েছে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow