এখন কেমন আছেন মুসিয়ালা?

প্রাক-মৌসুমের ম্যাচে লিপজিগের বিপক্ষে গোল করার পরই মাঠে অসুস্থ হয়ে পড়ে যান জামাল মুসিয়ালা। অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার শঙ্কা তৈরি হলেও, ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখের স্পোর্টিং ডিরেক্টর মাক্স এবার্ল জানিয়েছেন, জার্মান ফরোয়ার্ড এখন ভালো আছেন। শনিবার (১৭ আগস্ট) ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও তীব্র দাবদাহের মধ্যে বায়ার্ন মিউনিখের হয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মুসিয়ালা। ৮১ মিনিটে বায়ার্ন সমর্থকদের সামনে গোলও করেন তিনি। তবে ম্যাচ শেষ করতে পারেননি। ৮৮ মিনিটে মাঠে পড়ে যাওয়ার পর দুই দলের ফিজিও ও মেডিকেল স্টাফরা তাকে ঘিরে ধরেন। মাটিতে লুটিয়ে পড়ার আগেই সতীর্থ ইসমাইল সাইবারি তাকে ধরে ফেলেন। পরে সাইবারি ও জশুয়া কিমিখ মিলে মুসিয়ালাকে আলতো করে ঘাসের ওপর শুইয়ে দেন। মেডিকেল টিম দ্রুত জরুরি চিকিৎসা শুরু করে। প্রাথমিক চিকিৎসার পর নিজে দাঁড়াতে সক্ষম হন মুসিয়ালা এবং মেডিকেল স্টাফদের সঙ্গে হেঁটেই মাঠ ছাড়েন। তবে মাঠ ছাড়ার সময় তাকে কিছুটা ঘোরের মধ্যে মনে হচ্ছিল। অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোক থেকেই এমনটা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গোল করার কয়েক মিনিট পর থেকেই মুসিয়ালাকে অস্বস্তিতে দেখা য

এখন কেমন আছেন মুসিয়ালা?
প্রাক-মৌসুমের ম্যাচে লিপজিগের বিপক্ষে গোল করার পরই মাঠে অসুস্থ হয়ে পড়ে যান জামাল মুসিয়ালা। অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার শঙ্কা তৈরি হলেও, ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখের স্পোর্টিং ডিরেক্টর মাক্স এবার্ল জানিয়েছেন, জার্মান ফরোয়ার্ড এখন ভালো আছেন। শনিবার (১৭ আগস্ট) ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও তীব্র দাবদাহের মধ্যে বায়ার্ন মিউনিখের হয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মুসিয়ালা। ৮১ মিনিটে বায়ার্ন সমর্থকদের সামনে গোলও করেন তিনি। তবে ম্যাচ শেষ করতে পারেননি। ৮৮ মিনিটে মাঠে পড়ে যাওয়ার পর দুই দলের ফিজিও ও মেডিকেল স্টাফরা তাকে ঘিরে ধরেন। মাটিতে লুটিয়ে পড়ার আগেই সতীর্থ ইসমাইল সাইবারি তাকে ধরে ফেলেন। পরে সাইবারি ও জশুয়া কিমিখ মিলে মুসিয়ালাকে আলতো করে ঘাসের ওপর শুইয়ে দেন। মেডিকেল টিম দ্রুত জরুরি চিকিৎসা শুরু করে। প্রাথমিক চিকিৎসার পর নিজে দাঁড়াতে সক্ষম হন মুসিয়ালা এবং মেডিকেল স্টাফদের সঙ্গে হেঁটেই মাঠ ছাড়েন। তবে মাঠ ছাড়ার সময় তাকে কিছুটা ঘোরের মধ্যে মনে হচ্ছিল। অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোক থেকেই এমনটা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গোল করার কয়েক মিনিট পর থেকেই মুসিয়ালাকে অস্বস্তিতে দেখা যায়। বিষয়টি দ্রুত বুঝতে পেরে সাহায্যে এগিয়ে আসেন নতুন সতীর্থ সাইবারি। ম্যাচ শেষে মিক্সড জোনে মুসিয়ালার শারীরিক অবস্থার বিষয়ে কথা বলেন বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর মাক্স এবার্ল। তিনি বলেন, ‘সবচেয়ে বড় এবং স্বস্তির বিষয় হলো, সে এখন ভালো আছে!’ মুসিয়ালার জন্য ঘটনাটি অবশ্যই কিছুটা উদ্বেগের। ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে পা ভেঙে যাওয়ার পর চলতি বছরের জানুয়ারি পর্যন্ত মাঠের বাইরে ছিলেন তিনি। এবার নতুন মৌসুমে নিজের সেরা ছন্দে ফেরার প্রত্যাশায় ছিলেন এই জার্মান তারকা। তাই শনিবারের এই ঘটনা যেন তার প্রত্যাবর্তনের পথে নতুন কোনো বাধা তৈরি না করে- এটাই এখন বায়ার্ন সমর্থকদের প্রত্যাশা। সূত্র: বিএফডব্লিউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow