‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

বিশ্বকাপ অভিযানের শুরুতে নেইমারের অনুপস্থিতি ব্রাজিলের জন্য বড় এক ধাক্কাই। চোটের কারণে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না এই ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে মাঠে নামতে না পারলেও সামাজিক মাধ্যমে সতীর্থদের জন্য ঠিকই ভালোবাসা ও অনুপ্রেরণা জানিয়েছেন তিনি। বাংলাদেশ সময় আজ ভোর চারটায় মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। গ্রুপপর্বে কঠিন এই পরীক্ষার আগে নিজের ইনস্টাগ্রামে নেইমার লিখেছেন, ‘আগামীকালই সেই দিন। সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। এগিয়ে চলো ব্রাজিল!’ সামাজিক মাধ্যমে শেয়ার করা নেইমারের ছবিগুলোর মধ্যে একটি বিশেষ নজর কেড়েছে—তার ঘাড়ে থাকা ‘এভরিথিং পাসেস’ (সবই কেটে যায়) লেখা ট্যাটুটি। এই কঠিন সময়ে সম্ভবত নিজের মনোবল ধরে রাখতেই এই বার্তাটি সামনে এনেছেন তিনি। পিঠের কাফ মাসলের চোটের কারণে গত দশ দিন ধরে দলের মূল অনুশীলনে নেই নেইমার। সুস্থ হয়ে উঠতে বর্তমানে নিয়মিত ফিজিওথেরাপি ও নিবিড় পরিচর্যার মধ্যে আছেন তিনি। গত সোমবার তার চোটের সর্বশেষ অবস্থা জানতে একটি এমআরআই করা হয়। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, তাঁর সেরে ওঠার প্রক্রিয়া আশানুরূপ, তবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়ন

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার
বিশ্বকাপ অভিযানের শুরুতে নেইমারের অনুপস্থিতি ব্রাজিলের জন্য বড় এক ধাক্কাই। চোটের কারণে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না এই ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে মাঠে নামতে না পারলেও সামাজিক মাধ্যমে সতীর্থদের জন্য ঠিকই ভালোবাসা ও অনুপ্রেরণা জানিয়েছেন তিনি। বাংলাদেশ সময় আজ ভোর চারটায় মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। গ্রুপপর্বে কঠিন এই পরীক্ষার আগে নিজের ইনস্টাগ্রামে নেইমার লিখেছেন, ‘আগামীকালই সেই দিন। সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। এগিয়ে চলো ব্রাজিল!’ সামাজিক মাধ্যমে শেয়ার করা নেইমারের ছবিগুলোর মধ্যে একটি বিশেষ নজর কেড়েছে—তার ঘাড়ে থাকা ‘এভরিথিং পাসেস’ (সবই কেটে যায়) লেখা ট্যাটুটি। এই কঠিন সময়ে সম্ভবত নিজের মনোবল ধরে রাখতেই এই বার্তাটি সামনে এনেছেন তিনি। পিঠের কাফ মাসলের চোটের কারণে গত দশ দিন ধরে দলের মূল অনুশীলনে নেই নেইমার। সুস্থ হয়ে উঠতে বর্তমানে নিয়মিত ফিজিওথেরাপি ও নিবিড় পরিচর্যার মধ্যে আছেন তিনি। গত সোমবার তার চোটের সর্বশেষ অবস্থা জানতে একটি এমআরআই করা হয়। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, তাঁর সেরে ওঠার প্রক্রিয়া আশানুরূপ, তবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে সফর করলেও মরক্কোর বিপক্ষে ম্যাচে তার মাঠে নামার কোনো সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে, সাইড বেঞ্চে বসেই তাকে ম্যাচটি দেখতে হবে। এমনকি আগামী শুক্রবার হাইতির বিপক্ষে পরবর্তী ম্যাচেও সান্তোসের তারকার খেলা নিয়ে রয়ে গেছে অনিশ্চয়তা। নেইমারের শারীরিক অবস্থার উন্নতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে কোচিং স্টাফরা। নেইমারের অনুপস্থিতির ফলে ১৯৮৬ বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মাঠে কোনো ‘নাম্বার টেন’ ছাড়া খেলতে নামবে ব্রাজিল। এর আগে ১৯৮৬ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে শারীরিক সমস্যার কারণে খেলতে পারেননি জিকো। এদিকে, দলের প্রধান তারকাকে ছাড়াই এখন বিশ্বকাপের প্রথম ম্যাচের পরিকল্পনা সাজাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। রাইট-ব্যাক ও মিডফিল্ডের সমন্বয় নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কাজ চলছে। তবে এটা নিশ্চিত যে, ব্রাজিলকে এবারের বিশ্বকাপ যাত্রার শুরুটা করতে হচ্ছে তাদের প্রাণভোমরা নেইমারকে ছাড়াই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow