‘এটা আমাদেরই গল্প’ নাটকের সেই ফারহানা এসএসসিতে কত পেলেন?
জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ এর ফারহানা অভিনেত্রী ইসরাত তিথি এসএসসি পরীক্ষায় জিপিএ-৪ পেয়েছেন। উত্তরা কেসি মডেল স্কুলের মানবিক বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। আরও পড়ুন বড় কোনো ডিগ্রি নেই, তবু জীবনের মঞ্চে সফল যেসব তারকা ফল প্রকাশের পর নিজের সাফল্যে আনন্দিত ইসরাত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি জানিয়ে তিনি লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’ ইসরাতের এসএসসি পরীক্ষার প্রস্তুতির গল্পটাও ছিল কিছুটা ভিন্ন। নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন তিনি। পরবর্তী সময়ে অভিনয়ের ব্যস্ততা বেড়ে যাওয়ায় বিজ্ঞান বিভাগের পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। বিশেষ করে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের নিয়মিত শুটিংয়ে সময় দেওয়ার কারণে পড়াশোনার সঙ্গে ভারসাম্য রাখা তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আরও পড়ুন এসএসসিতে জিপিএ কত পেয়েছিলেন দীঘি ও পূজা? এ কারণে এসএসসি পরীক্ষার মাত্র আট মাস আগে বিভাগ পরিবর্তনের সিদ্ধান্ত নেন ইসরাত। তখন এরই মধ্যে বোর্ডে তার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছিল। এরপরও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে
জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ এর ফারহানা অভিনেত্রী ইসরাত তিথি এসএসসি পরীক্ষায় জিপিএ-৪ পেয়েছেন। উত্তরা কেসি মডেল স্কুলের মানবিক বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।
ফল প্রকাশের পর নিজের সাফল্যে আনন্দিত ইসরাত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি জানিয়ে তিনি লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’
ইসরাতের এসএসসি পরীক্ষার প্রস্তুতির গল্পটাও ছিল কিছুটা ভিন্ন। নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন তিনি। পরবর্তী সময়ে অভিনয়ের ব্যস্ততা বেড়ে যাওয়ায় বিজ্ঞান বিভাগের পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। বিশেষ করে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের নিয়মিত শুটিংয়ে সময় দেওয়ার কারণে পড়াশোনার সঙ্গে ভারসাম্য রাখা তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

এসএসসিতে জিপিএ কত পেয়েছিলেন দীঘি ও পূজা?
এ কারণে এসএসসি পরীক্ষার মাত্র আট মাস আগে বিভাগ পরিবর্তনের সিদ্ধান্ত নেন ইসরাত। তখন এরই মধ্যে বোর্ডে তার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছিল। এরপরও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে চলে আসেন তিনি।
সামনে পড়াশোনার পাশাপাশি অভিনয়েও নিয়মিত কাজ করে যেতে চান এই তরুণ অভিনেত্রী।
এমআই/এলআইএ
What's Your Reaction?
