এথেন্সে ভয়াবহ দাবানল, অগ্নিকাণ্ডের কারণ সন্দেহে গ্রেপ্তার ২
গ্রিসের রাজধানী এথেন্সের পশ্চিমে ভয়াবহ দাবানল তৃতীয় দিনের মতো জ্বলছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আরও কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় অগ্নিকাণ্ডের কারণ সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রিক সংবাদপত্র একাথিমেরিনি জানায়, আগুন মেগারা শহরের দিকে ছড়িয়ে পড়ায় মেগারা শিল্পাঞ্চলসহ ক্যান্ডিলি, আগিয়া স্কেপি, তুতুলি, নিয়া দাফনি, পেফকেনিয়াস ও আগিওস সারানতিস এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। তদন্তে ধারণা করা হচ্ছে, একটি বেসরকারি উইন্ড ফার্মের বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার থেকে বের হওয়া স্ফুলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় প্রকল্পের দায়িত্বে থাকা একজন বৈদ্যুতিক প্রকৌশলী ও তার স্থাপনের দায়িত্বে থাকা আরেকজনের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। উইন্ড ফার্মের মালিককেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। দাবানল নিয়ন্ত্রণে প্রায় ৫০০ দমকলকর্মী, ১৩৪টি ফায়ার ইঞ্জিন, আটটি পানি নিক্ষেপকারী বিমান এবং ফ্রান্স ও রোমানিয়ার বিশেষ দমকল দল কাজ করছে। তবে ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতির বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমা
গ্রিসের রাজধানী এথেন্সের পশ্চিমে ভয়াবহ দাবানল তৃতীয় দিনের মতো জ্বলছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আরও কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় অগ্নিকাণ্ডের কারণ সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রিক সংবাদপত্র একাথিমেরিনি জানায়, আগুন মেগারা শহরের দিকে ছড়িয়ে পড়ায় মেগারা শিল্পাঞ্চলসহ ক্যান্ডিলি, আগিয়া স্কেপি, তুতুলি, নিয়া দাফনি, পেফকেনিয়াস ও আগিওস সারানতিস এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।
তদন্তে ধারণা করা হচ্ছে, একটি বেসরকারি উইন্ড ফার্মের বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার থেকে বের হওয়া স্ফুলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় প্রকল্পের দায়িত্বে থাকা একজন বৈদ্যুতিক প্রকৌশলী ও তার স্থাপনের দায়িত্বে থাকা আরেকজনের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। উইন্ড ফার্মের মালিককেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দাবানল নিয়ন্ত্রণে প্রায় ৫০০ দমকলকর্মী, ১৩৪টি ফায়ার ইঞ্জিন, আটটি পানি নিক্ষেপকারী বিমান এবং ফ্রান্স ও রোমানিয়ার বিশেষ দমকল দল কাজ করছে। তবে ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতির বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি জানিয়েছে, পোর্তো জারমেনো এলাকায় প্রায় ২০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এছাড়া প্রায় ১০ হাজার হেক্টর বন ও ঝোপঝাড় পুড়ে গেছে।
গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস বলেছেন, চরম আবহাওয়ার কারণে দেশটি কঠিন সময় পার করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার থাকবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।
শুক্রবার আগিওস ভাসিলিওস এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে তা পোর্তো জারমেনো হয়ে মেগারা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এছাড়া গ্রিসের আরও কয়েকটি এলাকায় ছোট আকারের দাবানল জ্বলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গত সপ্তাহেও গ্রিসের ক্রিট ও পেলোপোনেস অঞ্চলে পৃথক দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে তিনজন দমকলকর্মীর মৃত্যু হয়।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি
What's Your Reaction?