এনকাউন্টারে পুলিশ, সুযোগে পাশের দোকান থেকে ৮ লাখ টাকার মোবাইল চুরি
পুলিশ ব্যস্ত ছিল দুই অপরাধীর সঙ্গে এনকাউন্টারে। আর সেই সুযোগেই মাত্র ৪০০ মিটার দূরের একটি মোবাইলের দোকানে ঢুকে লাখ লাখ টাকার মালামাল নিয়ে পালালো এক চোর। দোকান থেকে চুরি হয়েছে প্রায় ৬ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকা) মূল্যের মোবাইল ফোন ও ২০ হাজার রুপি নগদসহ অন্যান্য সরঞ্জাম। ঘটনাটি ভারতের গাজিয়াবাদের। পুলিশ যখন দুই অপরাধীর সঙ্গে এনকাউন্টারে ব্যস্ত ছিল, তখন সেই বিষয়টি জানার পরই চোর দোকানটিকে লক্ষ্য করে বলে জানা গেছে। মির্জাপুরের বাসিন্দা হাজি শামি নূর মসজিদের কাছে মির্জাপুর চকে হাজি ইলিয়াসের মার্কেটে একটি মোবাইলের দোকানের মালিক। শনিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরদিন দোকানে ফিরে এসে তিনি দেখতে পান, শাটারের তালা ভাঙা। এরপর দোকানের ভেতরে ঢুকে তিনি বুঝতে পারেন, সেখানে চুরি হয়েছে। দোকানের মূল্যবান সামগ্রী খোয়া গেছে। এরপর বিষয়টি জানাজানি হলে সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। দোকানটি থেকে মাত্র ৪০০ মিটার দূরেই তখন দুই অপরাধীকে নিয়ে এনকাউন্টারে ব্যস্ত ছিল পুলিশ। দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি দোকানে ঢুকে মোবাইল ফোন ও নগদ
পুলিশ ব্যস্ত ছিল দুই অপরাধীর সঙ্গে এনকাউন্টারে। আর সেই সুযোগেই মাত্র ৪০০ মিটার দূরের একটি মোবাইলের দোকানে ঢুকে লাখ লাখ টাকার মালামাল নিয়ে পালালো এক চোর। দোকান থেকে চুরি হয়েছে প্রায় ৬ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকা) মূল্যের মোবাইল ফোন ও ২০ হাজার রুপি নগদসহ অন্যান্য সরঞ্জাম।
ঘটনাটি ভারতের গাজিয়াবাদের। পুলিশ যখন দুই অপরাধীর সঙ্গে এনকাউন্টারে ব্যস্ত ছিল, তখন সেই বিষয়টি জানার পরই চোর দোকানটিকে লক্ষ্য করে বলে জানা গেছে।
মির্জাপুরের বাসিন্দা হাজি শামি নূর মসজিদের কাছে মির্জাপুর চকে হাজি ইলিয়াসের মার্কেটে একটি মোবাইলের দোকানের মালিক। শনিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান।
পরদিন দোকানে ফিরে এসে তিনি দেখতে পান, শাটারের তালা ভাঙা। এরপর দোকানের ভেতরে ঢুকে তিনি বুঝতে পারেন, সেখানে চুরি হয়েছে। দোকানের মূল্যবান সামগ্রী খোয়া গেছে।
এরপর বিষয়টি জানাজানি হলে সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। দোকানটি থেকে মাত্র ৪০০ মিটার দূরেই তখন দুই অপরাধীকে নিয়ে এনকাউন্টারে ব্যস্ত ছিল পুলিশ।
দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি দোকানে ঢুকে মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যাচ্ছে। তবে ফুটেজে দেখা যাওয়া ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে চোরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
এসএএইচ
What's Your Reaction?