এনজিও ‘পাশা’র ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের আশা ভঙ্গ 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পাশা’ নামের এনজিওকে নির্বাচন পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, এনজিওটি (পাশা) আসন্ন নির্বাচনে ১০ হাজার পর্যবেক্ষক নিয়োগ করবে—এই মর্মে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হওয়ার পর নির্বাচন কমিশন থেকে তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়। তাদের সক্ষমতা সম্পর্কে কমিশন নিশ্চিত হতে পারেনি। এ জন্য তাদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, এখন পর্যন্ত তাদের (এনজিও পাশা) কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে। এমইউ/এমএমকে

এনজিও ‘পাশা’র ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের আশা ভঙ্গ 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পাশা’ নামের এনজিওকে নির্বাচন পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি জানান, এনজিওটি (পাশা) আসন্ন নির্বাচনে ১০ হাজার পর্যবেক্ষক নিয়োগ করবে—এই মর্মে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হওয়ার পর নির্বাচন কমিশন থেকে তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়। তাদের সক্ষমতা সম্পর্কে কমিশন নিশ্চিত হতে পারেনি। এ জন্য তাদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, এখন পর্যন্ত তাদের (এনজিও পাশা) কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এমইউ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow