এনসিটিবি সদস্য রিয়াদ চৌধুরী ওএসডি, নতুন দায়িত্বে আবু নাসের

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (পাঠ্যপুস্তক) পদ থেকে অধ্যাপক রিয়াদ চৌধুরীকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তার পদে নতুন দায়িত্ব পেয়েছে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আবু নাসের টুকু। সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে। প্রজ্ঞাপন দুটিতে সই করেছেন সরকারি কলেজ শাখার উপ-সচিব তানিয়া ফেরদৌস। অধ্যাপক নাসের এনসিটিবির উৎপাদন নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন। তিনি প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের পাঠ্যবই ছাপা ও বিতরণের কাজ দেখভাল করতেন। সেখান থেকে তাকে সদস্য (পাঠ্যপুস্তক) পদে পদায়ন করা হয়েছে। এখন থেকে তিনি এনসিটিবির সব স্তরের পাঠ্যবই ছাপার কাজ দেখভাল করবেন। এএএইচ/একিউএফ

এনসিটিবি সদস্য রিয়াদ চৌধুরী ওএসডি, নতুন দায়িত্বে আবু নাসের

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (পাঠ্যপুস্তক) পদ থেকে অধ্যাপক রিয়াদ চৌধুরীকে সরিয়ে দেওয়া হয়েছে।

তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তার পদে নতুন দায়িত্ব পেয়েছে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আবু নাসের টুকু।

সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে। প্রজ্ঞাপন দুটিতে সই করেছেন সরকারি কলেজ শাখার উপ-সচিব তানিয়া ফেরদৌস।

অধ্যাপক নাসের এনসিটিবির উৎপাদন নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন। তিনি প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের পাঠ্যবই ছাপা ও বিতরণের কাজ দেখভাল করতেন। সেখান থেকে তাকে সদস্য (পাঠ্যপুস্তক) পদে পদায়ন করা হয়েছে। এখন থেকে তিনি এনসিটিবির সব স্তরের পাঠ্যবই ছাপার কাজ দেখভাল করবেন।

এএএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow