এনসিপির চকিত চমক
দেশের রাজনৈতিক ইতিহাসে এক বছরও পূর্ণ হয়নি- এমন একটি নবদ্বীপ্ত দলের প্রথম নির্বাচনে জয় দিয়ে উত্থানের ঘটনা সত্যিই বিরল। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রথম অগ্নিপরীক্ষাতেই প্রমাণ করেছে, তারা জনআকাঙ্ক্ষার নতুন শক্তি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ৩০টি আসনে প্রার্থী দিয়ে ছয়টিতে দারুণ জয় পেয়েছে তারুণ্যনির্ভর দলটি। ১৯ জন প্রার্থী দাপটের সঙ্গে জামানত রক্ষা করে ভবিষ্যতে জয়ের জন্য দুয়ার খুলে রেখে দিলেন, যা অনেক পুরোনো ও প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের জন্য এখন ঈর্ষণীয়। তবে নির্বাচনি ঐক্যের প্রার্থীদের অসহযোগিতা ও নানা প্রতিকূলতার জন্য প্রথম ভোটে এনসিপির পাঁচ প্রার্থী জামানত খুইয়েছেন।
What's Your Reaction?
