এনসিপির সদস্য সচিব আখতারকে হত্যার হুমকি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে ১১ দলীয় জোটের পক্ষে শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (৭ ফেব্রুয়ারি) রংপুরের পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডিতে আখতার হোসেন উল্লেখ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে তিনি সংসদীয় আসন নম্বর ২২, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) থেকে ১১ দল সমর্থিত ও জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচার-প্রচারণা চালাচ্ছেন। শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পীরগাছা থানাধীন ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনি প্রচারণা চলাকালে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে তার ব্যবহৃত মুঠোফোনে ফোন করে প্রাণনাশের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। হুমকি দেওয়ার পরপরই কলটি কেটে দেওয়া হয়। জিডিতে আরও বলা হয়, উক্ত অপরিচিত মোবাইল নম্বরের ব্যক্তি বা ব্যক্তিদের মাধ্যমে যেকোনো সময় তার বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। এ মর্মে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি)

এনসিপির সদস্য সচিব আখতারকে হত্যার হুমকি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে ১১ দলীয় জোটের পক্ষে শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (৭ ফেব্রুয়ারি) রংপুরের পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডিতে আখতার হোসেন উল্লেখ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে তিনি সংসদীয় আসন নম্বর ২২, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) থেকে ১১ দল সমর্থিত ও জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচার-প্রচারণা চালাচ্ছেন। শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পীরগাছা থানাধীন ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনি প্রচারণা চলাকালে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে তার ব্যবহৃত মুঠোফোনে ফোন করে প্রাণনাশের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। হুমকি দেওয়ার পরপরই কলটি কেটে দেওয়া হয়।

জিডিতে আরও বলা হয়, উক্ত অপরিচিত মোবাইল নম্বরের ব্যক্তি বা ব্যক্তিদের মাধ্যমে যেকোনো সময় তার বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। এ মর্মে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর আবেদন করা হয়েছে।

এদিকে শনিবার এক ভিডিওবার্তায় হুমকির বিষয়টি নিশ্চিত করেন আখতার হোসেন। তিনি বলেন, ভয় দেখিয়ে তার জয়যাত্রা থামিয়ে দেওয়া যাবে না। সব ধরনের বাধা উপেক্ষা করে তিনি নির্বাচনি মাঠে থাকবেন বলেও জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow