এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রশাসনকে সরাসরি দায়ী করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড চেষ্টার অংশ হিসেবে উল্লেখ করেছেন তিনি। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সমাবেশে ওই সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। বিস্ফোরণের পর নেতাকর্মীদের আতঙ্কে ছোটাছুটি করতে দেখা যায়। এ সময় নাবিলা তাসনিদ মাইকে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। ঘটনার পর রাত সোয়া ১০টার দিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, আজকের এই বোমা বিস্ফোরণ স্পষ্টভাবে প্রশাসনের সহায়তায় হয়েছে। কেন সমাবেশের সময় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল? স্পষ্টতই আমাদের খুন করার পরিকল্পনা থেকেই এখানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। তিনি আরও বলেন, আমরা আগস্টে এই সাভার থেকেই আমাদের কর্মসূচি সমাপ্ত করেছিলাম। আজ তারা বিদ্যুৎ বন্ধ করে এখানে বোমা ফুটিয়েছে। আমরা মনে করি, প্রশাসনের সহায়তায় আমাদের এই পদযাত্রাকে নস্যাৎ করতে এই হামলা চালা

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রশাসনকে সরাসরি দায়ী করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড চেষ্টার অংশ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

সমাবেশে ওই সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। বিস্ফোরণের পর নেতাকর্মীদের আতঙ্কে ছোটাছুটি করতে দেখা যায়। এ সময় নাবিলা তাসনিদ মাইকে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান।

ঘটনার পর রাত সোয়া ১০টার দিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, আজকের এই বোমা বিস্ফোরণ স্পষ্টভাবে প্রশাসনের সহায়তায় হয়েছে। কেন সমাবেশের সময় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল? স্পষ্টতই আমাদের খুন করার পরিকল্পনা থেকেই এখানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আগস্টে এই সাভার থেকেই আমাদের কর্মসূচি সমাপ্ত করেছিলাম। আজ তারা বিদ্যুৎ বন্ধ করে এখানে বোমা ফুটিয়েছে। আমরা মনে করি, প্রশাসনের সহায়তায় আমাদের এই পদযাত্রাকে নস্যাৎ করতে এই হামলা চালানো হয়েছে। বর্তমান সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ার করে বলতে চাই- এর জবাব দিতে হবে। কেন আপনারা নিরাপত্তা নিশ্চিত করতে পারলেন না, তার কৈফিয়ত দিতে হবে।

এনসিপির কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, আপনারা হুঁশিয়ার থাকুন। আমরা জুলাইয়ের আন্দোলন চালিয়ে যাব। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবো, হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করব, সীমান্ত সুরক্ষা ও তরুণদের কর্মসংস্থানের দাবি সফলভাবে আদায় নিশ্চিত করব।

পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, এই সভার দায়িত্বে যারা ছিল- পুলিশ প্রশাসন, ডিসি- কেন বিদ্যুৎ বন্ধ হয়ে গেল? কীভাবে এটা ঘটল? এই এলাকার এমপি কী করছে? সে কি নিরাপত্তা নিশ্চিত করেছে?

তিনি আরও বলেন, আজকে এখান থেকে আমাদের কয়েকজন ভাই গুরুতর আহত হয়েছেন। আমরা এর বিচার চাই। যদি দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত না করা হয়, তাহলে এখানকার স্থানীয় প্রশাসন এবং এমপিকে আমরা জবাবদিহিতার আওতায় আনবো। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow