এনসিপির সমাবেশে বোমা হামলা নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য রাজনৈতিক

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা হামলা নিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। প্রশাসনের সহযোগিতায় এনসিপির সমাবেশে বোমা হামলা হয়েছে বলে দাবি করেছেন নাহিদ ইসলাম। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা এটার প্রতিবাদ জানাই। সরকারের প্রধান কাজ হচ্ছে, যারা এটার সঙ্গে জড়িত সেই তদন্ত করা, তাদের ধরা। নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকু বলবো যে, রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন। সেটা তার অধিকারও আছে। তিনি সেটা বলতে পারেন। তবে আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণঅভ্যুত্থানে, আরেকটু দায়িত্বশীল মন্তব্য...(আশা করি)।’ আরও পড়ুন সাভারে হামলা / গ্রেফতারের মাধ্যমে পুলিশের নিরপেক

এনসিপির সমাবেশে বোমা হামলা নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য রাজনৈতিক

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা হামলা নিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রশাসনের সহযোগিতায় এনসিপির সমাবেশে বোমা হামলা হয়েছে বলে দাবি করেছেন নাহিদ ইসলাম। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা এটার প্রতিবাদ জানাই। সরকারের প্রধান কাজ হচ্ছে, যারা এটার সঙ্গে জড়িত সেই তদন্ত করা, তাদের ধরা। নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকু বলবো যে, রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন। সেটা তার অধিকারও আছে। তিনি সেটা বলতে পারেন। তবে আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণঅভ্যুত্থানে, আরেকটু দায়িত্বশীল মন্তব্য...(আশা করি)।’

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এ প্রসঙ্গে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, ‘সরকার তদন্ত করবে। ঘটনার তো এখনো ২৪ ঘণ্টাও যায়নি। সবসময় যে খুব দ্রুত কাজটা করে ফেলা যাবে তা না। সরকার অবশ্যই গ্রেফতার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই আমরা আশা করি করবে। একটা প্রক্রিয়া আছে, তদন্ত আছে, নানা রকমভাবে সেই চেষ্টা হবে। সরকার করছে না কিনা সেটা দেখার ব্যাপার আছে।’

রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ চেষ্টা করার পরও কখনো কোনো অঘটন ঘটতে পারে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘সরকার সেটাকে গুরুত্বের সঙ্গে আমলে নিচ্ছে কি না, ব্যবস্থা নিচ্ছে কি না, সেটা জরুরি ব্যাপার। এ সরকার নিচ্ছে, আমি আপনাকে এটা নিশ্চিত করতে পারছি।’

আরএমএম/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow