এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা আরজু

ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের কেন্দ্রীয় সদস্য আরজু আহমাদ। শুক্রবার (৩ এপ্রিল) তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠান। একই সঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। আরজু আহমাদ এনসিপির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। তিনি দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেল এবং ধর্ম ও সম্প্রীতি সেলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পদত্যাগ প্রসঙ্গে তিনি জানান, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। দলের প্রতি কোনো ধরনের ক্ষোভ নেই বলেও উল্লেখ করেন তিনি। বরং বর্তমানে দলকে যথেষ্ট সময় দিতে না পারার কারণেই তিনি সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন, দল তার মতো করে এগিয়ে যাক। এটাই আমার প্রত্যাশা। ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে আপাতত আমি সময় দিতে পারছি না। দলের জন্য সবসময় শুভকামনা থাকবে। তারা সঠিক রাজনীতিটা যেন করতে পারে, সে প্রত্যাশা থাকবে।

এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা আরজু

ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের কেন্দ্রীয় সদস্য আরজু আহমাদ।

শুক্রবার (৩ এপ্রিল) তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠান। একই সঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

আরজু আহমাদ এনসিপির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। তিনি দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেল এবং ধর্ম ও সম্প্রীতি সেলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পদত্যাগ প্রসঙ্গে তিনি জানান, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। দলের প্রতি কোনো ধরনের ক্ষোভ নেই বলেও উল্লেখ করেন তিনি। বরং বর্তমানে দলকে যথেষ্ট সময় দিতে না পারার কারণেই তিনি সরে দাঁড়িয়েছেন।

তিনি বলেন, দল তার মতো করে এগিয়ে যাক। এটাই আমার প্রত্যাশা। ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে আপাতত আমি সময় দিতে পারছি না। দলের জন্য সবসময় শুভকামনা থাকবে। তারা সঠিক রাজনীতিটা যেন করতে পারে, সে প্রত্যাশা থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow