এনসিপি থেকে সেজুতি হোসাইনের স্বেচ্ছায় পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন সেজুতি হোসাইন।বুধবার (১১ মার্চ) দুপুরে বিডি২৪লাইভ ডটকমের স্টাফ রিপোর্টার মো. শাকিল শেখকে মুঠোফোনে তিনি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের বিষয়টি জানান। সেজুতি হোসাইন বলেন, গত জুলাই আন্দোলনের পর থেকে তিনি বৈষম্যবিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিলেন। তবে ব্যক্তিগত সিদ্ধান্তে ২ মার্চ ২০২৬ তারিখ থেকে তিনি এনসিপির সকল দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে দলের দায়িত্বশীল নেতাদের অবহিত করা হয়েছে। ভবিষ্যতে এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা বিতর্ক তৈরি না হোক, সে কারণেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করেছেন। পদত্যাগের ঘোষণায় তিনি জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ সাফল্য ও অগ্রগতি কামনা করেন।

এনসিপি থেকে সেজুতি হোসাইনের স্বেচ্ছায় পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন সেজুতি হোসাইন।বুধবার (১১ মার্চ) দুপুরে বিডি২৪লাইভ ডটকমের স্টাফ রিপোর্টার মো. শাকিল শেখকে মুঠোফোনে তিনি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের বিষয়টি জানান।

সেজুতি হোসাইন বলেন, গত জুলাই আন্দোলনের পর থেকে তিনি বৈষম্যবিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিলেন। তবে ব্যক্তিগত সিদ্ধান্তে ২ মার্চ ২০২৬ তারিখ থেকে তিনি এনসিপির সকল দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে দলের দায়িত্বশীল নেতাদের অবহিত করা হয়েছে। ভবিষ্যতে এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা বিতর্ক তৈরি না হোক, সে কারণেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করেছেন।

পদত্যাগের ঘোষণায় তিনি জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ সাফল্য ও অগ্রগতি কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow