এনসিপি থেকে ১৩ নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ১৩ জন নেতা। তারা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। বুধবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মীর দুলাল। তিনি বলেন, “পদত্যাগের বিষয়টি আমি শুনেছি। তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পদত্যাগের কথা জানিয়েছেন।” পদত্যাগকারী নেতারা হলেন- জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ মনির, সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদ, যুগ্ম সদস্যসচিব সিরাজুল হক সজিব, শেখ রুবেল আহমেদ, সালাম আহসান ও সনজয় দাস। এছাড়া পদত্যাগ করেছেন কমিটির সদস্য মো. হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন, মো. জাহিদ মিয়া, শফিউল আলম খান ও সোফায়েল আহমেদ। পদত্যাগের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে একসঙ্গে এতজন নেতার পদত্যাগকে কেন্দ্র করে দলটির স্থানীয় রাজনীতিতে আলোচনার সৃষ্টি হয়েছে।

এনসিপি থেকে ১৩ নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ১৩ জন নেতা। তারা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মীর দুলাল। তিনি বলেন, “পদত্যাগের বিষয়টি আমি শুনেছি। তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পদত্যাগের কথা জানিয়েছেন।”

পদত্যাগকারী নেতারা হলেন- জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ মনির, সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদ, যুগ্ম সদস্যসচিব সিরাজুল হক সজিব, শেখ রুবেল আহমেদ, সালাম আহসান ও সনজয় দাস।

এছাড়া পদত্যাগ করেছেন কমিটির সদস্য মো. হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন, মো. জাহিদ মিয়া, শফিউল আলম খান ও সোফায়েল আহমেদ।

পদত্যাগের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে একসঙ্গে এতজন নেতার পদত্যাগকে কেন্দ্র করে দলটির স্থানীয় রাজনীতিতে আলোচনার সৃষ্টি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow